সাতক্ষীরায় ৩ কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ‘না দেয়ার’ ঘোষণার বিবৃতি ভাইরাল
কোটা সংস্কার আন্দোলনের জেরে আটক শিক্ষার্থীদের মুক্তি না দিলে সাতক্ষীরার তিনটি কলেজের পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেবে না-এমন বিবৃতির কপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে বিষয়টি সংশ্লিষ্ট কারে সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল (২ আগস্ট) এমন ঘোষণা সম্বলিত তিনটি পৃথক বিবৃতির কপি ফেসবুকে পাওয়া গেছে।
জানা গেছে, গতকাল বেলা ১২টার পরে ফেসবুকে কলারোয়া সরকারি কলেজ, কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ ও দেবহাটার সরকারি কেবিএ কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে এমন বিবৃতি দেওয়া হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।