দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত, দেখা দিয়েছে পানিবদ্ধতা
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৩ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। গতকাল জুমুয়াবার (২ আগস্ট) থেকে রাজধানী ঢাকায়ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় ঝুম বৃষ্টিরও খবর পাওয়া গেছে। এতে কোথাও কোথাও দেখা দিয়েছে পানিবদ্ধতা।
বরিশালে গত বুধবার থেকেই কখনো গুঁড়ি গুঁড়ি কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। বিরামহীন বৃষ্টিতে নগরীর নবগ্রাম সড়ক, জিয়া সড়ক, আলেকান্দা, স্টেডিয়াম কলোনীসহ বিভিন্ন এলাকায় পানিবদ্ধতা দেখা যায়। রাস্তাঘাটেও জমেছে পানি। পানিজটের কারণে ব্যাহত যান চলাচল। ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা।
টানা বৃষ্টিতে খাগড়াছড়িতেও বেড়েছে নদী-ছড়া ও খালের পানি। প্লাবিত হয়েছে শহরের বেশকিছু এলাকা। পানিমগ্ন বাড়িঘর-দোকানপাট। ফসলি জমিও পানির নিচে তলিয়েছে। চেঙ্গি নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তর-দক্ষিণ গঞ্জপাড়া, দক্ষিণ মেহেদিবাগ, শান্তিনগর ও মুসলিম পাড়ার একাংশে পানিবদ্ধতা তৈরি হয়েছে।
এদিকে, কক্সবাজারে বৃষ্টি ও পাহাড়ি ঢল কমে আসায় পানিবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নিম্নাঞ্চলের পানিও নামছে। তবে চকরিয়া, পেকুয়া ও রামুর বেশকিছু এলাকা পানিমগ্ন। চরম দুর্ভোগে বাসিন্দারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)