সাইয়্যিদুল আওলিয়া, মাহবূবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউছুল আ’যম, মুজাদ্দিদুয যামান, সুলত্বানুল আরিফীন, মুহিউদ্দীন, আওলাদে রসূল,
সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১৪)
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) ইলমে তাছাউফ
মাদরাসা উনার গৃহ নির্মাণ:
সাইয়্যিদুল আওলিয়া, ইমামে রব্বানী, মাহবূবে সুবহানী, মুহিউদ্দীন, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনার উস্তাদ হযরত আবু সাঈদ মুবারক মাখদুমী রহমতুল্লাহি আলাইহি তিনি যখন এই মাদরাসা প্রতিষ্ঠা করে নিজেই উনার শিক্ষকতা কার্যে নিয়োজিত ছিলেন, তখন উনার ছাত্র সংখ্যা ছিলো খুবই কম। কিন্তু সাইয়্যিদুল আওলিয়া, ইমামে রব্বানী, মাহবূবে সুবহানী, মুহিউদ্দীন, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি তিনি শিক্ষকতা ও পরিচালনা দায়িত্বভার গ্রহণ করার সাথে সাথে উনার এবং মাদরাসার খ্যাতি দেশ-বিদেশে স্রোতের মতো ছড়িয়ে পড়লো। ফলে দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের ভিড় অসম্ভবরূপে বৃদ্ধিপ্রাপ্ত হলো। যার ফলে আগত ছাত্রদের জন্য মাদরাসা গৃহ এমনকি তৎসংলগ্ন প্রাঙ্গণও সঙ্কুলান না হওয়ায় বহু শিক্ষার্থী মাদরাসা সংলগ্ন গৃহসমূহের ছাদের উপরে, বাজারের গলি ও রাস্তার উপরে বসেই তা’লীম গ্রহণ করতে লাগলো।
মাদরাসার অপরিসরতার কারণে শিক্ষার্থীদের অসুবিধা ও কষ্ট-ক্লেশ দেখে একদিন সাইয়্যিদুল আওলিয়া, ইমামে রব্বানী, মাহবূবে সুবহানী, মুহিউদ্দীন, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি তিনি মুরীদ-মু’তাকিদসহ আম জনসাধারণের সামনে মাদরাসা সম্প্রসারণের আবশ্যকতা প্রকাশ করলেন। উনার আহবানে সাড়া দিয়ে ধনাঢ্য লোকরা স্বেচ্ছায় মাদরাসা গৃহ নির্মাণার্থে প্রচুর অর্থ হাদিয়া করলেন। আর আর্থিক সাহায্যে অপারগ গরিব এবং দিন-মজুরগণ স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে ও স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে মাদরাসার নির্মাণ কাজ করে দেয়ার প্রতিশ্রুতি দিলেন। এমনকি বাগদাদ শরীফ উনার পূণ্যবতী মহিলাগণও পিছিয়ে ছিলেন না। বহু মহিলা মাদরাসা গৃহ নির্মাণের এই নেক কাজে সর্বাত্মকভাবে সাহায্য-সহযোগিতা করেছিলেন।
রাজমিস্ত্রীর স্ত্রীর বদান্যতা:
মাদরাসা গৃহ নির্মাণে পুরুষদের সাথে সাথে মহিলাগণও উৎসাহ-উদ্দীপনা ও বদান্যতার পরিচয় দিয়েছিলেন। একটি মাত্র দৃষ্টান্ত দ্বারাই পাঠকবর্গ তা সম্যক উপলব্ধি করতে সক্ষম হবেন।
একবার এক মহিলা তার রাজমিস্ত্রী স্বামীকে সাথে নিয়ে সাইয়্যিদুল আওলিয়া, ইমামে রব্বানী, মাহবূবে সুবহানী, মুহিউদ্দীন, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনার দরবার শরীফ-এ হাজির হলেন। আরয করলেন, হে আমার শায়েখ! ইনি আমার স্বামী। মোহরানা বাবদ উনার নিকট আমার বিশটি স্বর্ণমুদ্রা পাওনা রয়েছে। এই বিশটি মুদ্রার দাবি আমি দুটি শর্তে উনার নিকট হতে প্রত্যাহার করছি। তার প্রথমটি হলো এই যে, তিনি বিনা পারিশ্রমিকে আপনার মাদরাসার গৃহ নির্মাণের কাজ করবেন। আর দ্বিতীয়টি হলো, তিনি সন্তুষ্টচিত্তে এই চুক্তিতে রাজি থাকবেন। তবে যেহেতু তিনি এখনই আমার সাথে এই চুক্তিতে আবদ্ধ হয়েছেন, তাই দশটি স্বর্ণমুদ্রার দাবি আমি সন্তুষ্টচিত্তে এখনই প্রত্যাহার করে নিচ্ছি। বাকি দশটি মুদ্রা আদায় বাবদ একখানা রশিদ লিখে আমি আপনার হাত মুবারক-এ দিচ্ছি। আমার স্বামীর ওই মুদ্রার মূল্য পরিমাণ কাজ পূর্ণ হয়ে গেলে এই রশিদখানা আপনি উনার নিকট দিবেন। মহিলাটি একটি কাগজে উক্ত শর্তাদি লিখে সাইয়্যিদুল আওলিয়া, ইমামে রব্বানী, মাহবূবে সুবহানী, মুহিউদ্দীন, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনার হাত মুবারক-এ দিলেন এবং বললেন, উনার নিকট থেকে কাজ আদায় করে কাগজখানা উনাকে ফেরত দিলেই আমি বুঝতে পারবো যে, তিনি দায়িত্ব পালন করেছেন। এরপরই তিনি আমার সান্নিধ্য লাভে সক্ষম হবেন।
সেই রাজমিস্ত্রী কাজ শুরু করে দিলেন; লোকটি ছিলেন দক্ষ রাজমিস্ত্রী। মনোযোগ সহকারে তিনি কাজ করছেন। কিন্তু সাইয়্যিদুল আওলিয়া, ইমামে রব্বানী, মাহবূবে সুবহানী, মুহিউদ্দীন, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত কোমলচিত্তের অধিকারী ছিলেন। তাই এক সাথে রাজমিস্ত্রীর মজুরীর সম্পূর্ণ পারিশ্রমিক কেটে রাখতে চাইলেন না। তাই তিনি লোকটির একদিনের কাজের মজুরী কাটতে লাগলেন। আর একদিনের কাজের মজুরী নগদ দিতে থাকলেন। এভাবে উনার পারিশ্রমিক বাবদ পাঁচটি স্বর্ণমুদ্রার দাবি মাফ করে মহিলা প্রদত্ত শর্তের কাগজখানা উনার হাতে দিয়ে দিলেন। অতঃপর রাজমিস্ত্রী বাড়িতে গিয়ে এ ঘটনা উনার স্ত্রীর কাছে প্রকাশ করলেন। সেই স্ত্রী সাইয়্যিদুল আওলিয়া, ইমামে রব্বানী, মাহবূবে সুবহানী, মুহিউদ্দীন, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনার এরূপ ব্যবস্থায় অত্যন্ত খুশি প্রকাশ করতঃ বললেন যে, তিনি যা ভালো মনে করেছেন, আমরাও তাতে খুশি আছি। সুবহানাল্লাহ! (অসমাপ্ত)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার প্রতি ইমামুল মুসলিমীন, হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার চূড়ান্ত আদবের পরাকাষ্ঠা প্রদর্শন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হক্কানী রব্বানী আউলিয়ায়ে কিরাম উনাদের শানে সবসময় সার্বিকভাবে হুসনে যন পোষণ করা আবশ্যক
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃপণতা জঘণ্যতম বদ খাছলত
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৭) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’যীম-তাকরীম করার গুরুত্ব
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শায়েখ বা মুর্শিদ কিবলা উনার সাথে তায়াল্লুক-নিসবত ব্যতীত মহান আল্লাহ পাক ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সাথে তায়াল্লুক-নিসবত মুবারক রাখার দাবি করা অবান্তর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (১১)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৬) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’যীম-তাকরীম করার গুরুত্ব
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আদব রক্ষা করার গুরুত্ব
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কৃপণতা জঘণ্যতম বদ খাছলত
১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইলমে ফিক্বাহ ও ইলমে তাছাওউফ উনাদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
১২ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৫) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’যীম-তাকরীম করার গুরুত্ব
০৭ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৪) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’যীম-তাকরীম করার গুরুত্ব
০৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












