ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৪৬৫টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বুধবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করা হয়।
, ১৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৯ জুলাই, ২০২৬ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ১৪৬টি যানের নামে মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, ৮টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ১৯৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬ টি বাস, ৩ টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ১৪৭টি মোটরসাইকেলসহ মোট ৩২২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২টি বাস, ৪১ টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৬৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪টি বাস, ৩টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৫৫টি সিএনজি ও ১২৬টি মোটরসাইকেলসহ মোট ২৯১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৩টি বাস, ৪৪ টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি, ৩৩১টি মোটরসাইকেলসহ মোট ৫৮৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৫টি বাস, ১৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ৩৮২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৭টি বাস, ৩টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে।
এ ছাড়াও অভিযানকালে মোট ৫৩৭টি গাড়ি ডাম্পিং ও ১৮৮টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানকে চীনের কোনও ধরনের সহায়তা গ্রহণযোগ্য নয়, চীনা প্রেসিডেন্টকে ট্রাম্প
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোটি টাকা আত্মসাতের অভিযোগে মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংকে অস্থিরতা, তদন্তে দুদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিটিআইয়ের লংমার্চ ঠেকাতে ইসলামাবাদে ‘লকডাউন’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বের সবচেয়ে নিখুঁত পারমাণবিক ঘড়ি তৈরি করল সিঙ্গাপুর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইতালির স্কুলে বোরকা নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপের প্রস্তাব আরাঘচির
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাজীর মাধ্যমে নয়, মুসলিম বিয়ে নথিভুক্ত হবে সরকারি রেজিস্ট্রারের মাধ্যমে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর চেষ্টা রুখে দেয়া হবে: রিজভী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)