জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ
পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহম্মদ হুমায়ুন কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
, ১৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৯ জুলাই, ২০২৬ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
মামলার আসামি শহিদুল ইসলাম সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠী গ্রামের বাসিন্দা। তিনি সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি এবং পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক।
মামলার এজাহারে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, প্রায় সাত বছর আগে তার স্বামী মারা যান। এরপর একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন। সেই সময় থেকে শহিদুল ইসলাম তাকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিতে থাকেন। তিনি প্রস্তাবে রাজি না হলে বিয়ের আশ্বাস দেন এবং তার বোন দেখাশোনা করবেন বলে গত ২৪ মার্চ পটুয়াখালী শহরের শেরে বাংলা সড়কে একটি বাসায় নিয়ে যান। সেখানে একটি কক্ষে আটকে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে একইভাবে ধর্ষণের শিকার হলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ভুক্তভোগী গর্ভের সন্তান নষ্ট করতে অস্বীকৃতি জানালে গত ১৮ মে ডাক্তারি পরীক্ষার কথা বলে তাকে একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে ওষুধ খাওয়ানো হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান ফেরার পর জানতে পারেন তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় তিনি আদালতের মাধ্যমে বিচার দাবি করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহম্মদ হুমায়ুন কবির বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে শহরে এনে ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা জামায়াতের আমির নাজমুল আহসান বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। আদালত অভিযোগের সত্যতা যাচাই করবেন। আদালতের রায়ে দোষী প্রমাণিত হলে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এখনও আদালতের আদেশের কপি হাতে পাইনি। আদেশের কপি পাওয়ার পর আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন সেনাদের কাছে মোবাইল থাকায় সুবিধা পাচ্ছে ইরান, ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাবির দুই হলে দুটি ফগার মেশিন দিলো দক্ষিণ সিটি, ৫০০ চারাগাছ পাচ্ছে ছাত্রদল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুগন্ধি জুঁই ফুল। সাদা তারার মতো ছোট ছোট ফুলে ভরে ওঠা এই সুগন্ধি লতাজাতীয় উদ্ভিদটি পূর্ণ প্রস্ফুটিত হলে চারপাশে ছড়ায় মনোমুগ্ধকর সুবাস। রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকা থেকে তোলা।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আদালতের স্থগিতাদেশে আটকে থাকা ব্যাংক লোন ৩ বছরে বেড়ে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবাসিক ও শিল্পে গ্যাস সংকটে ভোগান্তি চরমে
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়ে দুই উপজাতি বিচ্ছিন্নতাবাদী দলের মধ্যে তীব্র গোলাগুলি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












