ফতওয়া :
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (১১)
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) ইলমে তাছাউফ
কুকুরপূজারীদের কুফরী আক্বীদার দলীলভিত্তিক খ-নমূলক জবাব:
কুকুর পূজারীরা যদি মুসলমান হয়ে থাকে তাহলে তাদেরকে অবশ্যই মহাপবিত্র শরীয়ত উনার হুকুম অনুযায়ী আমল করতে হবে। একটা বিষয় মনে রাখতে হবে যে, মহান আল্লাহ পাক তিনি পৃথিবীতে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। যেমন-
১ম দলীল:
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
هُوَ الَّذِىْ خَلَقَ لَكُمْ مَا فِى الْاَرْضِ جَمِيْعًا
অর্থ : তিনি সেই মহান আল্লাহ পাক যিনি যমীনে যা কিছু আছে সমস্ত কিছু তোমাদের (উপকারের) জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা বাক্বারা : আয়াত শরীফ ২৯)
অথচ কুকুরপূজারীদের অবস্থা দেখলে মনে হয় যেন কুকুরের জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে। না‘ঊযুবিল্লাহ! তারা মানুষের উপর কুকুরকে প্রাধান্য দিয়ে থাকে। বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে অসংখ্য লোক কুকুরের কামড়ে মারা যাচ্ছে, অসংখ্য লোক অসুস্থ হচ্ছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু কুকুরপূজারীরা বলে থাকে, কুকুর নিধন করা যাবে না, কুকুরকে কিছু করা যাবে না। না‘ঊযুবিল্লাহ!
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, কুকুরের কামড় বা পানি আতংক রোগে বিশ্বে যত মানুষ মারা যায়, তার ৩৬ ভাগই ভারতে। বছরে এই সংখ্যা ১৮ থেকে ২০ হাজার। (সূত্র- বাংলা চ্যানেল ২৪- ২২ ডিসেম্বর ২০২৪)
বাংলাদেশের ব্যাপারে এক পরিসংখ্যানে বলা হয়েছে- “বেওয়ারিশ কুকুরের কামড় খাচ্ছে বছরে ৬ লাখ মানুষ। (সূত্র- আজকের পত্রিকা- ২৪ মার্চ ২০২৪)
আরো বলা হয়েছে যে, ২০১২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে কুকুরের কামড়ে মারা গেছে ৭৭১ জন। (সূত্র- আজকের পত্রিকা- ২৪ মার্চ ২০২৪)
জাগো নিউজ ২৪ এ বলা হয়েছে- ঢাকা জেলার মহাখালীতে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় জাতীয় পানি আতংক নিয়ন্ত্রণ ও নির্মূল কেন্দ্র ‘সংক্রামক ব্যাধি হাসপাতাল’। এখানে প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৬০০ কুকুরের কামড়ে আক্রান্ত রোগীকে সেবা প্রদান করা হয়।
ভারতের ব্যাপারে এক জরিপে বলা হয়েছে- ২০২৩ সালে প্রায় ৩০ লক্ষ্য ৫০ হাজার কুকুরের কামড়ের ঘটনা ঘটেছে। কুকুরের কামড়ে মৃত্যু হয়েছে ২৮৬ জনের। (সূত্র- আনন্দবাজার অনলাইন ২৪ ডিসেম্বর ২০২৪)
কাজেই, যে সকল কুকুরের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কষ্ট পায় এবং মৃত্যুবরণ করে, সেগুলো নিধন করা বা হত্যা করা জায়েয তো অবশ্যই; এমনকি ক্ষেত্র বিশেষ ফরয। যেমন-
২য় দলীল:
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন-
عَنْ حَضْرَتْ زَيْدِ بْنِ جُبَيْرٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ سَاَلَ رَجُلٌ حَضْرَتْ اِبْنَ عُمَرَ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ مَا يَقْتُلُ الرَّجُلُ مِنَ الدَّوَابِّ وَهُوَ مُحْرِمٌ قَالَ حَدَّثَتْنِىْ اِحْدٰى نِسْوَةِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَنَّهٗ كَانَ يَأْمُرُ بِقَتْلِ الْكَلْبِ الْعَقُوْرِ وَالْفَأْرَةِ وَالْعَقْرَبِ وَالْحُدَيَّا وَالْغُرَابِ وَالْحَيَّةِ قَالَ وَفِى الصَّلَاةِ اَيْضًا
অর্থ : হযরত যায়েদ ইবনে জুবায়ের রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনাকে জিজ্ঞাসা করলো, মুহ্রিম ব্যক্তি কোন্ কোন্ প্রাণী হত্যা করতে পারবে? জবাবে তিনি বলেন, একজন মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম তিনি আমাকে ইরশাদ মুবারক করেছেন যে, নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি (আমাদেরকে) (১) হিং¯্র কুকুর অর্থাৎ আক্রমণকারী কুকুর, (২) ইঁদুর, (৩) বিচ্ছু, (৪) চিল, (৫) কাক এবং (৬) সাপ (ইত্যাদি আক্রমণকারী প্রাণী) হত্যা করার জন্য নির্দেশ মুবারক দিতেন। তিনি বলেন, এমনকি সম্মানিত ছলাত আদায় করা অবস্থায়ও (এ সকল আক্রমণকারী প্রাণীকে হত্যা করা জায়িয)। (মুসলিম শরীফ)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাঁচ তরীক্বার শাজরা শরীফ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ
০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৭২)
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৭১)
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৭০)
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬৯)
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি আদব (৬)
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬৮)
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬৭)
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৬৬)
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (৫)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












