ইলমে তাছাওউফ
হক্কানী রব্বানী আউলিয়ায়ে কিরাম উনাদের শানে সবসময় সার্বিকভাবে হুসনে যন পোষণ করা আবশ্যক
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ইলমে তাছাউফ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
لاَ تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِيْ مَنْصُورِيْنَ عَلَى الْـحَقِّ لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَـهُمْ
অর্থ: সর্বদাই আমার উম্মতের মধ্যে একটি সাহায্যপ্রাপ্ত বিজয়ী দল হক্বের উপর থাকবে। বাতিলপন্থিরা উনাদের কোনো ক্ষতি করতে পারবে না। (তিরমিযী শরীফ, ইবনে মাজাহ শরীফ, মিশকাত শরীফ)
মহান আল্লাহ পাক তিনি সম্মানিত দ্বীন উনাকে জীবন্ত রাখার জন্য যুগে যুগে নিযুক্ত করেছেন নবী রসূল আলাইহিমুস সালাম, ওয়ারাছাতুল আম্বিয়া এবং উনাদের ওয়ারিছ ওলীআল্লাহ ও মুজাদ্দিদ উনাদেরকে এবং উনাদের সহযোগিতা করার জন্য উনাদের মুরীদ মু’তাকিদ ও সহযোগীদেরকে। তবে এদের মধ্যে থেকে অনেকেই উক্ত বিষয়ের সঠিক কাজগুলির বিরোধিতা করে থাকে এমনকি নিজেরা মুরতাদ হয়ে চলে যায়। তবে তাদের চলে যাওয়ায় সেসব ওলীআল্লাহ মুজাদ্দিদগণ উনাদের কোন ক্ষতি হবে না। কারণ মহান আল্লাহ পাক তিনি তাদের পরিবর্তে এমন কিছু লোককে নিয়ে আসবেন যারা মুহব্বতের সাথে কাজগুলোকে আঞ্জাম দিবেন এবং তারা হবেন অত্যন্ত কঠোর পরিশ্রমী।
প্রসঙ্গত দেখা যায়, বাতিলপন্থীরা তো বটেই বরং নিজ দল বা গোত্রেরই কিছু লোক হক্বের বিরোধিতা করে থাকে এমনকি তারা দল থেকে বের হয়ে যায়। ক্ষেত্রবিশেষে মুরতাদে পরিণত হয়।
সুপ্রসিদ্ধ কথা; সর্বদাই একটি দল হক্বের উপর থাকবেন, আর গাফিল ও ইহানতকারীরা মুরতাদ হয়ে যাবে আর তাদের পরিবর্তে এমন হক্কানী সম্প্রদায়কে নিযুক্ত করা হবে যারা হবেন কঠোর পরিশ্রমী। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَا أَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا مَنْ يَّرتَدَّ مِنْكُمْ عَنْ دِيْنِهٖ فَسَوْفَ يَأْتِي اللهُ بِقَوْمٍ يُـحِبُّهُمْ وَيُحِبّوْنَهٗ أَذِلَّةٍ عَلَى الْـمُؤْمِنِيْنَ أَعِزَّةٍ عَلَى الْكَافِريْنَ يـُجَاهِدُوْنَ فِـيْ سَبِيْلِ اللهِ وَلَا يـَخَافُوْنَ لَومَةَ لَائِمٍ ۚ ذٰلِكَ فَضلُ اللهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَاءُ ۚ وَاللهُ وَاسِعٌ عَلِيْمٌ
অর্থ: হে ঈমানদাররা! তোমাদের মধ্য থেকে যে কেউ তার দ্বীন থেকে ফিরে যায় তথা মুরতাদ হয়ে যায়, মহান আল্লাহ পাক তিনি তবে শীঘ্রই তাদের পরিবর্তে নিয়ে আসবেন এমন একটি সম্প্রদায়, তাদের তিনি মুহব্বত করবেন ও উনারা মুহব্বতকারী হবেন, উনারা মু’মিনদের প্রতি দয়াশীল হবেন, কাফিরদের প্রতি হবেন কঠোর, উনারা মহান মহান আল্লাহ পাক উনার পথে জিহাদ করবেন, আর ভয় করবেন না কোনো নিন্দুকের নিন্দা। এই হচ্ছে মহান আল্লাহ পাক উনার এক দয়া, তিনি তা প্রদান করেন তিনি যাকে ইচ্ছে করেন। আর মহান আল্লাহ পাক তিনি পরম প্রশস্তÍ ও সর্বজ্ঞাত। (পবিত্র সূরা মায়িদা শরীফ, পবিত্র আয়াত শরীফ ৫৪)
হক্কানী রব্বানী আউলিয়ায়ে কিরাম উনাদের শানে সবসময় সার্বিকভাবে হুসনে যন বা সুধারণা পোষণ করতে হবে:
একজন মুসলমানকে যে বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে তা হলো- সর্বাবস্থায় মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের উপর ভরসা করা ও সুধারণা পোষণ করা। পাশাপাশি হক্কানী রব্বানী আউলিয়ায়ে কিরাম উনাদের এবং ঈমানদারদের প্রতি সুধারণা পোষণ করা। কেননা হুসনে যন বা সুধারণা পোষণ করা ওয়াজিব।
হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দীদার মুবারকে তাশরীফ মুবারক গ্রহণের তিনদিন পূর্বে বলতে শুনেছি-
لاَ يَمُوتَنَّ أَحَدُكُمْ إِلاَّ وَهُوَ يُحْسِنُ الظَّنَّ بِاللهِ عَزَّ وَجَلَّ
অর্থ: তোমাদের কেউ যেন মহান আল্লাহ পাক উনার প্রতি সুধারণা পোষণ ব্যতীত মৃত্যুবরণ না করে। (মুসলিম শরীফ)
অনুরূপভাবে মু’মিনদের প্রতি অপরাপর মু’মিনদের সুধারণা পোষণ করাও ওয়াজিব। সুধারণা সমাজে কল্যাণ বয়ে আনে, ভ্রাতৃত্ববোধ অটুট রাখে। সুচিন্তা-সুধারণা আমাদেরকে বিবেকবান উন্নত মানুষে পরিণত করে। প্রত্যেক বিবেকবান মানুষেরই সুধারণামূলক মনোভাব থাকা আবশ্যক। কেননা অপরের উপর ভাল ধারণা পোষণ করা নেকীতে পরিণত হয়। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
حُسْنُ الظَّنِّ مِنْ حُسْنِ الْعِبَادَةِ
অর্থ: ‘সুন্দর ধারণা সুন্দর ইবাদতের অংশ’। সুবহানাল্লাহ! (আবূ দাউদ শরীফ: ৪৯০৯)
সুধারণা পোষণ উন্নত চরিত্রের ভূষণ। অন্যের সম্পর্কে সুধারণার ফলে পারস্পরিক ভুল বুঝাবুঝির অবসান পুরোপুরিভাবে সম্ভব। মানুষের প্রতি সুধারণা পোষণ করা উত্তম ইবাদতের সমতুল্য।
হুসনে যন হচ্ছে পাইপের মত: যিনি যত বেশী হুসনে যন রাখবেন তিনি তত বেশী ফায়িয তাওয়াজ্জুহ ও নিয়ামত মুবারক লাভ করবেন। আর এজন্য স্বপ্নেও হযরত শায়েখ আলাইহিস সালাম উনার প্রতি বদ যন রাখা যাবে না। সবসময়ই হুসনে যন বা সুধারণা রাখতে হবে।
মূলতঃ কারো প্রতিই বদ যন রাখা যাবে না। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, ‘তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। কারণ ধারণাভিত্তিক কথা সবচেয়ে বড় মিথ্যা। তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করো না আর তোমরা পরস্পর পরস্পরের ব্যাপারে হিংসা ও বিদ্বেষ পোষণ করো না এবং পরস্পর শত্রুতা ও দুশমনি পোষণ করো না; বরং ভাই ভাই হয়ে থাকো। (বুখারী শরীফ)
এজন্য মুরতাদ হওয়া ও মুরতাদের শাস্তি থেকে বাঁচতে হলে সবসময় শায়েখ উনার শানে হুসনে যন রাখা সালিক-সালিকা, মুরীদদের জন্য ফরয-ওয়াজিব। কেননা যারা দ্বীন থেকে ফিরে মুরতাদ হয়ে যায় সেসব মুরতাদের হুকুম সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
إِنَّمَا جَزَاءُ الَّذِينَ يُحَارِبُونَ اللَّـهَ وَرَسُولَهُ وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا أَن يُقَتَّلُوا أَوْ يُصَلَّبُوا أَوْ تُقَطَّعَ أَيْدِيهِمْ وَأَرْجُلُهُم مِّنْ خِلَافٍ أَوْ يُنفَوْا مِنَ الْأَرْضِ ۚ ذَٰلِكَ لَهُمْ خِزْيٌ فِي الدُّنْيَا ۖ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
অর্থ: যারা মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর দেশে গন্ডগোল বাধাতে তৎপর হয় তাদের একমাত্র প্রাপ্য হচ্ছে, তাদের কতল করো, অথবা শূলে চড়াও, অথবা তাদের হাত ও তাদের পা বিপরীত দিকে কেটে ফেলো, অথবা তাদের দেশ থেকে নির্বাসিত করো। এটি হচ্ছে তাদের জন্য ইহলোকে লাঞ্ছনা, আর তাদের জন্য পরকালে রয়েছে কঠোর শাস্তি। (পবিত্র সূরা মায়িদা শরীফ, পবিত্র আয়াত শরীফ ৩৩)
কাজেই হক্কানী রব্বানী আউলিয়া কিরাম উনাদের শানে সবসময় সার্বিকভাবে হুসনে যন রাখতে হবে।
-শেখ মুহম্মদ আব্দুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃপণতা জঘণ্যতম বদ খাছলত
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৭) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’যীম-তাকরীম করার গুরুত্ব
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শায়েখ বা মুর্শিদ কিবলা উনার সাথে তায়াল্লুক-নিসবত ব্যতীত মহান আল্লাহ পাক ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সাথে তায়াল্লুক-নিসবত মুবারক রাখার দাবি করা অবান্তর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (১১)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৬) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’যীম-তাকরীম করার গুরুত্ব
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আদব রক্ষা করার গুরুত্ব
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কৃপণতা জঘণ্যতম বদ খাছলত
১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইলমে ফিক্বাহ ও ইলমে তাছাওউফ উনাদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
১২ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৫) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’যীম-তাকরীম করার গুরুত্ব
০৭ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৪) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’যীম-তাকরীম করার গুরুত্ব
০৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫৩) কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়কে সর্বশ্রেষ্ঠ ও বরকতময় মনে করে যথাযথ তা’জীম-তাকরীম করার গুরুত্ব
০৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক (৫২) শায়েখ বা মুর্শিদ ক্বিবলা যখন যা আদেশ করবেন তখন তা পালন করাই মুরীদের জন্য সন্তুষ্টি লাভের কারণ
২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












