সম্মানিত মালিকী মাযহাব উনার প্রতিষ্ঠাতা ও ইমাম-
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (২)
, ১৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ০২ জুলাই, ২০২৬ খ্রি:, ১৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) ইতিহাস
ছাত্রবৃন্দ:
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি হলেন ইমামু দারিল হিজরা, অর্থাৎ সম্মানিত মদীনা শরীফ উনার ইমাম। অতএব সম্মানিত মদীনা শরীফ উনার ইমাম উনার ছাত্র হওয়ার দুর্লভ সৌভাগ্য কে না চায়। তাই উনার ছাত্র অগণিত। ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি উল্লেখযোগ্য ১৬৬ জনের নাম বর্ণনা করেছেন। ইমাম খ¦তীব বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তিনি ৯৯৩ জন ছাত্রের নাম উল্লেখ করেন।
কয়েকজন প্রসিদ্ধ ছাত্রের নাম নিম্নে প্রদত্ত হলো:
১। ইমাম হযরত মুহম্মদ ইবনু ইদরীস আশ্ শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি।
২. ইমাম হযরত সুফইয়ান ইবনু উয়ায়নাহ রহমতুল্লাহি আলাইহি।
৩. ইমাম হযরত আব্দুল্লাহ ইবনুল মোবারক রহমতুল্লাহি আলাইহি।
৪. ইমাম হযরত আবূ দাউদ আত্ তায়ালিসী রহমতুল্লাহি আলাইহি।
৫. হযরত হাম্মাদ ইবনু যায়দ রহমতুল্লাহি আলাইহি।
৬. হযরত ইসমাঈল ইবনু জা’ফর রহমতুল্লাহি আলাইহি।
৭. হযরত ইবনু আবীয্ যিনাদ রহমতুল্লাহি আলাইহি প্রমুখগণ।
জ্ঞান গবেষণায়:
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি জন্মগতভাবেই অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন। মেধাশক্তি ছিল খুবই প্রখর। হযরত আবূ কুদামাহ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ‘সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি স্বীয় যুগে সর্বাধিক মেধাশক্তি সম্পন্ন ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ!
হযরত হুসাইন ইবনু উরওয়াহ রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, একবার ইমাম যুহরী রহমতুল্লাহি আলাইহি তিনি আমাদের মাঝে আগমন করলেন, আমাদের সাথে ছিলেন হযরত রাবী’আহ রহমতুল্লাহি আলাইহি। তখন ইমাম যুহরী রহমতুল্লাহি আলাইহি তিনি আমাদেরকে চল্লিশের কিছু অধিক পবিত্র হাদীছ শরীফ শুনালেন। পরের দিন আমরা ইমাম যুহরী রহমতুল্লাহি আলাইহি উনার কাছে গেলাম, তিনি বললেন, কিতাবে দেখ, আমরা কি পরিমাণ পবিত্র হাদীছ শরীফ পড়েছি। আরও বললেন, গতকাল আমরা যে পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেছি তোমরা কি তার কিছু পড়েছ? তখন হযরত রাবী’আহ রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, হ্যাঁ, আমাদের মাঝে এমনও ব্যক্তি আছেন, যিনি গতকাল আপনার বর্ণনাকৃত সব পবিত্র হাদীছ শরীফ মুখস্থ শুনাতে পারবেন। ইমাম যুহরী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, কে তিনি? হযরত রাবী’আহ রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, তিনি ইবনু আবী আমির অর্থাৎ- সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি। ইমাম যুহরী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, পবিত্র হাদীছ শরীফ শুনাও। সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি তখন গতকালের চল্লিশটি পবিত্র হাদীছ শরীফ মুখস্থ শুনালাম। ইমাম যুহরী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমার ধারণা ছিল না যে, আমি ছাড়া এ পবিত্র হাদীছ শরীফগুলো দ্বিতীয় কেউ মুখস্থ করেছে। সুবহানাল্লাহ!
অতএব সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার অসামান্য পা-িত্য, গভীর জ্ঞান, গবেষণা, সংরক্ষণ সম্পর্কে আর বেশী কিছু বলার অপেক্ষা রাখেনা।
পবিত্র হাদীছ শরীফ শাস্ত্রে অবদান:
পবিত্র হাদীছ শরীফ শাস্ত্রে সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি এক উজ্জ্বল নক্ষত্র, পবিত্র হাদীছ শরীফ সঙ্কলনের অগ্রনায়ক। যদিও উনার পূর্বে কেউ কেউ পবিত্র হাদীছ শরীফ সঙ্কলন করেছেন, যেমন- ইমাম যুহরী রহমতুল্লাহি আলাইহি। কিন্তু সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সাধনা এবং সংগ্রহ ও সঙ্কলন ছিল বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। আর এ জন্যই ছহীহুল বুখারী ও ছহীহ মুসলিম শরীফ উনাদের মতো পবিত্র হাদীছ শরীফ গ্রন্থ প্রকাশ পাওয়ার পূর্বে উনার সঙ্কলিত গ্রন্থকে বলা হতো: ‘মহান আল্লাহ পাক উনার সম্মানিত কিতাব পবিত্র কুরআন শরীফ উনার পর সর্বাধিক বিশুদ্ধ পবিত্র হাদীছ শরীফ গ্রন্থ ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার ‘মুওয়াত্ত্বা শরীফ’ গ্রন্থ। সুবহানাল্লাহ! (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজকের নির্যাতিত-নিপীড়িত নিষ্পেষিত মুসলিম জনপদের দখল যেভাবে নিলো কুখ্যাত ইহুদী গোষ্ঠী
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খলীফা মনোনীত হওয়ার সঠিক ইতিহাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উসমানীয় সুলতানের কাছে ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র গঠনের প্রস্তাব!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ সংক্রান্ত ঐতিহাসিক একটি ঘটনা
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধূর্ত রোমান শাসককে আব্বাসীয় সালতানাতের দাতভাঙ্গা জবাব
০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ দিন ও রাত্রই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মহান, সবচেয়ে বড় ঈদের দিন
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই রবীউল আউওয়াল শরীফ কুল-কায়িনাতের সকল রাত ও দিনের চেয়েও লক্ষ-কোটিগুণ বেশি মর্যাদাসম্পন্ন ও ফযীলতপূর্ণ রাত ও দিন মুবারক
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












