সম্মানিত মালিকী মাযহাব উনার প্রতিষ্ঠাতা ও ইমাম-
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (১)
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) ইতিহাস
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পূর্ণ অনুসারী। সমগ্র জীবনব্যাপী জ্ঞান-গবেষণা ও মহান আল্লাহ পাক উনার ইবাদত বন্দেগীতে নিয়োজিত ছিলেন। উনার ৮৬ বছরের জীবন ছিল একটি আলোকউজ্জ্বল জীবন মুবারক। নিম্নে উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক তুলে ধরা হলো-
নাম মুবারক ও বংশ পরিচয়:
নাম- মালিক, উপনাম-আবূ আবদুল্লাহ। বংশপরম্পরা- মালিক ইবনু আনাস ইবনু আবূ আমির ইবনু আমর ইবনু হারিছ আল আছবাহী। তিনি আরবের প্রসিদ্ধ কাহত্বান গোত্রের উপগোত্র আছবাহ উনার অন্তর্ভুক্ত, এ জন্য তিনি ‘আল আছবাহী’ বলে পরিচিত।
পবিত্র বিলাদত শরীফ ও প্রতিপালন:
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র মদীনা শরীফে এক সম্ভ্রান্ত শিক্ষানুরাগী মুসলিম পরিবারে পবিত্র বিলাদত শরীফ গ্রহণ করেন। পবিত্র বিলাদত শরীফের সন নিয়ে কিছু ভিন্নমত থাকলেও ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, বিশুদ্ধ মতে সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদত শরীফ উনার সন ৯৩ হিজরী, যে সনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাদিম হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন।
তিনি পিতা আনাস ইবনু আবূ আমির রহমতুল্লাহি আলাইহি উনার কাছে পবিত্র মদীনা শরীফে প্রতিপালিত হন। উনার পিতা তিনি তাবে-তাবেয়ী ও পবিত্র হাদীছ শরীফ বর্ণনাকারী ছিলেন, যার বরাত দিয়ে ইমাম যুহরী রহমতুল্লাহি আলাইহি তিনিসহ অনেকেই পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেন। সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনিও উনার পিতার নিকট থেকে পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেন।
উনার দাদা আবু আমির রহমতুল্লাহি আলাইহি তিনি প্রসিদ্ধ তাবেয়ী ছিলেন, যিনি হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম ও উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম ও হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের থেকে পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেন।
উনার পিতামহ আমর ইবনু হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি প্রসিদ্ধ ছাহাবী ছিলেন। এ সম্ভ্রান্ত দ্বীনী পরিবেশে জ্ঞানপিপাসা নিয়েই তিনি প্রতিপালিত হন। সুবহানাল্লাহ!
শিক্ষা জীবন:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হিজরত মুবারক উনার পর থেকে আজ পর্যন্ত দ্বীনী জ্ঞান চর্চার প্রাণকেন্দ্র হলো পবিত্র মদীনা শরীফ। পবিত্র মদীনা শরীফে বিলাদতী শান মুবারক প্রকাশ করার অর্থ হলো দ্বীনী জ্ঞানচর্চার প্রাণ কেন্দ্রেই বিলাদতী শান মুবারক প্রকাশ করা। বিশেষ করে বংশীয়ভাবে উনাদের পরিবার ছিল দ্বীনী জ্ঞানচর্চায় অগ্রগামী। এজন্য তিনি শৈশবকাল থেকেই দ্বীনী ‘ইলিম চর্চা শুরু করেন। বিশেষ করে উনার মমতাময়ী মা উনাকে শিক্ষার প্রেরণা যোগান।
হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি একদিন আমার মাকে বললাম, ‘আমি পড়ালেখা করতে যাবো! মা বললেন, আসো! শিক্ষার লেবাস পরিধান করো। অতঃপর আমাকে ভালো পোশাক পরালেন, মাথায় টুপি দিলেন এবং উনার উপর পাগড়ি পরিয়ে দিলেন, এরপর বললেন, এখন পড়ালেখার জন্য যাও।
তিনি বলেন, মা আমাকে ভালোভাবে কাপড় পরিয়ে দিয়ে বলতেন, যাও পবিত্র মদীনা শরীফ উনার প্রসিদ্ধ আলিম রাবীআহ্ ইবনু আবূ আবদুর রহমান রহমতুল্লাহি আলাইহি উনার কাছে এবং উনার জ্ঞান শিক্ষার আগে উনার আদব আখলাক্ব শিক্ষা করো।
এভাবে তিনি পবিত্র মদীনা শরীফ উনার প্রসিদ্ধ মুহাদ্দিছ এবং ফক্বীহগণের নিকট থেকে শিক্ষালাভ করেন। সুবহানাল্লাহ!
শায়েখ বা উস্তাদবৃন্দ:
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি অসংখ্য আলিম-উলামা উনাদের নিকট শিক্ষালাভ করেন। ইমাম যুরকানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি নয়শ’র অধিক শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করেন। বিশেষ করে হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি স্বীয় গ্রন্থ ‘মুওয়াত্তায়’ যে সকল শিক্ষক থেকে পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেছেন, উনাদেরই সংখ্যা হলো ১৩৫ জন, উনাদের নাম ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি ‘সিয়ার’ গ্রন্থে উল্লেখ করেছেন।
তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন নিম্নরূপ:
১। সাইয়্যিদুনা হযরত ইমাম রাবী’আহ ইবনু আবূ ‘আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি।
২। সাইয়্যিদুনা হযরত ইমাম মুহম্মদ ইবনু মুসলিম আয্ যুহরী রহমতুল্লাহি আলাইহি।
৩। সাইয়্যিদুনা হযরত ইমাম নাফি মাওলা ইবনু উমার রহমতুল্লাহি আলাইহি।
৪। সাইয়্যিদুনা হযরত ইবরাহীম ইবনু উকবাহ রহমতুল্লাহি আলাইহি।
৫। সাইয়্যিদুনা হযরত ইসমাঈল ইবনু মুহম্মদ ইবনু সা’দ রহমতুল্লাহি আলাইহি।
৬। সাইয়্যিদুনা হযরত হুমাইদ ইবনু কায়স আল আরয রহমতুল্লাহি আলাইহি।
৭। সাইয়্যিদুনা হযরত আইয়ূব ইবনু আবী তামীমাহ আস সাখতিয়ানী রহমতুল্লাহি আলাইহি প্রমুখগণ। (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডাক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুসলমানদের অবদান (৩)
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (২)
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডাক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুসলমানদের অবদান (২)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুসলমানদের অবদান (১)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
উসমানীয় গেরিলা বাহিনী ‘দেলিলার’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৩তম পর্ব)
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফ্রিকান মুসলমান ইউরোপকে যেভাবে সমৃদ্ধ করেছেন
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী সংগঠন ‘আইএস’ এর মাধ্যমে মুসলিম বিশ্ব ভাঙ্গার মানচিত্র বাস্তবায়নে ব্যর্থ হয়ে এখন গাজা যুদ্ধের মাধ্যমে সেই চেষ্টা করছে ক্রুসেডার জোট
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (২)
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিজরী চর্তুদশ শতকের মহান মুজাদ্দিদ, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে যামান হযরত আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমেরিকা আবিষ্কারের যে সঠিক তথ্যটি আড়াল করা হয়েছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












