বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (২)
, ২৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১২ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইতিহাস
বঙ্গ বা বাংলা, বাঙ্গালী বা বাংগালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই এবং বাঙালি তাহযীব তামাদ্দুন (সংস্কৃতি) মানেই মুসলমানদের তাহযীব তামাদ্দুন (সংস্কৃতি):
২. ড. মুহম্মদ হান্নান রচিত “বাংগালীর ইতিহাস” আগামী প্রকাশনী কর্তৃক প্রথম বর্ধিত সংস্করন ফেব্রুয়ারি ২০১২ পৃষ্ঠা ২৮-৩১ উল্লেখ করা হয়েছে-
“সাইয়্যিদুনা হযরত নূহ আলাইহিস সালাম উনার লক্বব মুবারক হযরত শাকের আলাইহিস সালাম। উনার আরো অন্যান্য লক্বব মুবারক হলো হযরত সিকান আলাইহিস সালাম এবং কোন কোন রেওওয়াতে উনাকে হযরত আবদুল গাফফার আলাইহিস সালাম নামে বর্ণনা করা হয়েছে। মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার পবিত্র সূরা আ’রাফ শরীফ উনার ৫৯নং আয়াত শরীফ দ্বারা প্রমাণিত হয়, তিনি উনার সময়ে অর্থাৎ উনার উম্মতদের জন্য হযরত নবী ও রসূল আলাইহিস সালাম হিসেবে প্রেরিত হয়েছিলেন। উনার সম্প্রদায় ইরাকে বসবাসকারী ছিলেন। মহাপ্লাবনের সময় সমগ্র বিশ্ব প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পর যারা প্রাণে বেঁেচছিলেন, উনারা ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম ও উনার কিস্তিতে আশ্রয়গ্রহনকারী সঙ্গী সাথী এবং বংশধরদের কয়েকজন মাত্র (৭২-৮২ জন)। উনাদের হাতেই এ পৃথিবী নতুনভাবে আবাদ হয়। এ কারণে উনাকে ২য় (আবুল বাশার) আদম আলাইহিস সালাম ও বলা হয়। (পবিত্র কালামুল্লাহ শরীফ উনার তাফসীর, মুফতি মুহম্মদ শাফী, পবিত্র সূরা আল আরাফ শরীফ)
উনাদের মধ্যে সাইয়্যিদুনা হযরত নূহ আলাইহিস সালাম উনার তিনজন সম্মানিত আওলাদ ১. হযরত হাম আলাইহিস সালাম, ২. হযরত শাম আলাইহিস সালাম ও ৩. হযরত ইয়াফেস আলাইহিস সালাম ও উনাদের সম্মানিতা আহলিয়া আলাইহিমাস সালাম উনারাও ছিলেন। বাংলাদেশের ইতিহাসের জন্য এ তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ।
সাইয়্যিদুনা হযরত নূহ আলাইহিস সালাম উনার সম্মানিত নসবনামা মুবারক অনুযায়ী সাইয়্যিদুনা হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের পর বেঁচে যাওয়া ৭২-৮২ জন বংশবিস্তারের জন্য দুনিয়ার বিভিন্ন জায়গায় প্রেরণ করেছিলেন। সম্মানিত আওলাদ হযরত হাম আলাইহিস সালাম সম্মানিত পিতা উনার নির্দেশ মুবারক অনুযায়ী এশীয় অঞ্চলে তাশরীফ গ্রহন করেন এবং উনার আওলাদ হযরত হিন্দ আলাইহিস সালাম উনার নামে হিন্দুস্থান, হযরত সিন্ধু আলাইহিস সালাম উনার নামে সিন্ধু নামক স্থান ইত্যাদি নামপ্রাপ্ত হয়। আবার হযরত হিন্দ আলাইহিস সালাম উনার আওলাদ হযরত বঙ্গ আলাইহিস সালাম ভারতের পূর্বাঞ্চলের যে স্থানে এসে বসতি স্থাপন করে সেই স্থানের নামও উনার নামানুসারেই হয় বঙ্গদেশ অথবা হযরত বঙ্গ আলাইহিস সালাম উনার আওলাদগণই বঙ্গাল বা বাঙ্গাল অথবা পরবর্তীকালে বাঙ্গালী, আরো পরে বাঙালী বলে খ্যাতি লাভ করেন।
সাইয়্যিদুনা হযরত নূহ আলাইহিস সালাম উনার নসবনামা মুবারক:
ক্স সাইয়্যিদুনা হযরত নূহ আলাইহিস সালাম উনার সম্মানিত আওলাদ ৪ জন তার মধ্যে একজন কাফির:
১. হযরত হাম আলাইহিস সালাম। উনার ৬ সম্মানিত আওলাদ-
২. হযরত শাম আলাইহিস সালাম।
৩. হযরত ইয়াফেস আলাইহিস সালাম।
৪. কেনান- কাফির হয়েছিলো।
ক্স হযরত হাম আলাইহিস সালাম: উনার ৬ সম্মানিত আওলাদ-
১. হযরত হিন্দ আলাইহিস সালাম: উনার ৪ জন আওলাদ-
২. হযরত সিন্ধ আলাইহিস সালাম।
৩. হযরত হাবাশ আলাইহিস সালাম।
৪. হযরত জানায আলাইহিস সালাম।
৫. হযরত বারবার আলাইহিস সালাম।
৬. হযরত নিউবাহ আলাইহিস সালাম।
ক্স হযরত হিন্দ আলাইহিস সালাম: উনার ৪ জন আওলাদ-
১. হযরত পুরব আলাইহিস সালাম: উনার ৪২ জন আওলাদ।
২. হযরত বঙ্গ আলাইহিস সালাম: উনার আওলাদ উনারাই পরবর্তীতে বাঙ্গালী বলে পরিচিতি লাভ করেছেন।
৩. হযরত দখিন আলাইহিস সালামঃ উনার ৩ আওলাদ।
৪. হযরত নাহারওয়াল আলাইহিস সালাম: উনার ৩ আওলাদ।
-ডাঃ আব্দুল আলী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিরি রইস: বিশ্বের অন্যতম সমৃদ্ধ মানচিত্র অঙ্কনকারী উসমানীয় এডমিরাল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৬)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাতার বিরোধী যুদ্ধে হযরত আমীর খসরু দেহলভী চিশতী রহমতুল্লাহি আলাইহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজকের নির্যাতিত-নিপীড়িত নিষ্পেষিত মুসলিম জনপদের দখল যেভাবে নিলো কুখ্যাত ইহুদী গোষ্ঠী
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খলীফা মনোনীত হওয়ার সঠিক ইতিহাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উসমানীয় সুলতানের কাছে ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র গঠনের প্রস্তাব!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












