ইতিহাস
ডাক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুসলমানদের অবদান (২)
, ২৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) ইতিহাস
আব্বাসীয় ও মামলুক শাসনামলে:
ইতিহাসে দেখা যায়, উমাইয়াদের মতো আব্বাসীয় শাসকরাও ডাকব্যবস্থার উন্নয়নকে গুরুত্বের সঙ্গে নিয়ে সালতানাত পরিচালনার কাজে তা প্রধান নিয়ামক হিসেবে গ্রহণ করেছেন। আব্বাসীয় শাসক আবু জাফর মনসুর বলতেন, আমার ঘরে সবসময় চার প্রকার ব্যক্তির উপস্থিতি জরুরী। সবসময় তাদের দরকার হয় আমার।
জিজ্ঞেস করা হলো, তারা কারা? তিনি বললেন, তারা হলেন সালতানাতের ভিত্তি। তাদের অনুপস্থিতিতে সালতানাত অচল। ঠিক যেমন চৌকাঠের খুঁটি থাকে চারটি। একটি যদি অসম্পূর্ণ থাকে, তাহলে তা দুর্বল ও ব্যবহারের অনুপযোগী হয়ে যায়।
১. বিচারক: যিনি মহান আল্লাহ পাক উনার প্রদত্ত বিচারব্যবস্থা কার্যকরে কারও হুমকি-ধামকির তোয়াক্কা করেন না।
২. নিরাপত্তারক্ষী বা পুলিশ: যারা দুর্বল-সবল সবার প্রতি ন্যায্য আচরণ করেন।
৩. কর উসূলকারী: যিনি সাধারণ মুসলমানদের উপর জুলুম না করে সবার অবস্থা খতিয়ে দেখে কর আদায় করেন।
৪. পত্রবাহক বা সংবাদবাহক, যিনি সঠিকভাবে সকলের সংবাদ লেখেন।
আব্বাসীয় সালতানাতের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গনের মূলে ছিলেন একজন ডাকবিভাগের কর্মী। গুরুত্বপূর্ণ সব সংবাদ সম্পর্কে শাসককে অবহিত করাই ছিলো তার দায়িত্ব। বরং প্রাদেশিক গভর্নরদের কর্মকান্ডের উপর নজরদারি করার দায়িত্বও ছিলো তার উপর। এক কথায়, কেন্দ্রীয় সালতানাতের আস্থাভাজন ব্যক্তি ছিলেন তারা। শাসকগণ ডাকবিভাগের কার্যক্রমকে সালতানাত পরিচালনার কাজের অবিচ্ছেদ্য অংশ মনে করতেন। উনাদের সাহায্যেই সালতানাতের দায়িত্বশীল কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা তা সম্পর্কে জানতে পারতেন কেন্দ্রীয় শাসক।
আব্বাসীয় শাসক হারুনুর রশিদ দ্রুত সংবাদ আদান-প্রদান এবং বিভাগীয় গভর্নরদের উদ্দেশ্যে তড়িৎ ফরমান জারি করার লক্ষ্যে পুরো মুসলমান সালতানাতকে নিখুঁত ডাক যোগাযোগের আওতাভুক্ত করেন। এজন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেন। অনেকগুলো ডাকপয়েন্ট স্থাপন করেন, প্রতিটি পয়েন্টে স্বতন্ত্র কর্মী ও ঘোড়া বরাদ্দের ব্যবস্থা করে উনাদের জন্য খাদ্য, পানীয় ও প্রয়োজনীয় সকল সরঞ্জামের উপস্থিতি নিশ্চিত করেন।
১৬৬ হিজরী বা ৭৮২ খ্রি: ঘটনাসমূহ বর্ণনা করতে গিয়ে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, পবিত্র মক্কা শরীফ, মদীনা শরীফ ও ইয়েমেনের মাঝে উন্নত ডাকব্যবস্থা স্থাপনের নির্দেশ দেন আব্বাসীয় শাসক মাহদী।
মামলুক সালতানাতের শাসনামলেও ডাকব্যবস্থার অভাবনীয় উন্নতি ঘটে। বিশেষ করে সুলতান রোকনুদ্দিন বাইবার্স রহমতুল্লাহি আলাইহি উনার শাসনামলে। এ সময় স্থল ও সামুদ্রিক উভয় পরিমন্ডলে ডাকপায়রার আনাগোনার জন্য তিনি সুবিস্তৃত নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন যা ৫৭২ হিজরী বা ১১৭৬ খ্রি: সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি উনার নির্মিত পশ্চিম কায়রোর জাবাল দুর্গকে কেন্দ্র করে পরিচালিত হতো। সেখান থেকে তৈরি হয় চারটি স্থলকেন্দ্রিক পথ-
১। একটি পথ চলে যায় আফ্রিকা মহাদেশের সুদানে অবস্থিত কুসের দিকে। সেখান থেকে আসওয়ানের দিকে। এরপর সেখান থেকে সুদান ও ইথিওপিয়ার অন্যান্য অঞ্চলে।
২। আরেকটি পথ চলে যায় কুস হয়ে লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আয়যাব ও তার পাশ্ববর্তী অঞ্চলগুলোতে।
৩। আরেকটি পথ চলে যায় আলেকজান্দ্রিয়ার দিকে।
৪। চতুর্থ পথটি দিময়াত হয়ে গাজা শহর অভিমুখে।
সুলতান রুকনুদ্দিন বাইবার্স রহমতুল্লাহি আলাইহির শাসনামলে প্রতি সপ্তাহে দুইবার করে মিশরে ডাক আসতো। আর ডাক বিভাগের সকল কিছু নিয়ন্ত্রণ করতেন রচনা বিভাগের প্রধান। (অসমাপ্ত)
-মুহম্মদ শাহজালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজকের নির্যাতিত-নিপীড়িত নিষ্পেষিত মুসলিম জনপদের দখল যেভাবে নিলো কুখ্যাত ইহুদী গোষ্ঠী
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খলীফা মনোনীত হওয়ার সঠিক ইতিহাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উসমানীয় সুলতানের কাছে ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র গঠনের প্রস্তাব!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ সংক্রান্ত ঐতিহাসিক একটি ঘটনা
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধূর্ত রোমান শাসককে আব্বাসীয় সালতানাতের দাতভাঙ্গা জবাব
০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ দিন ও রাত্রই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মহান, সবচেয়ে বড় ঈদের দিন
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












