সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
, ১৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাতিসংঘ মহাসচিব গুতেরেস সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করার জন্য বিশ্বের সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধের দিবস উপলক্ষে সে এই আহ্বান জানায়।
জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত সাংবাদিকরা ক্রমবর্ধমান বিপদের মুখে পড়ছে। তাদের বিরুদ্ধে ঘটছে মৌখিক নিপীড়ন, আইনি হুমকি, শারীরিক আক্রমণ, কারাবাস ও নির্যাতন, এমনকি অনেকের জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে।
গুতেরেস বলে, ‘আমরা ন্যায়বিচারের দাবি জানাচ্ছি। বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার প্রায় ১০টির মধ্যে ৯টির বিচার এখনও হয়নি।’
সে আরও বলে, ‘বর্তমানে যেকোনো সংঘাতের মধ্যে ফিলিস্তিনের গাজা সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ জায়গা হয়ে দাঁড়িয়েছে। আমি আবারও এ ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি।’
মহাসচিব বলে, ‘বিচারহীনতা শুধু ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি অন্যায় নয়; এটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমণ, সহিংসতা বৃদ্ধির সুযোগ এবং গণতন্ত্রের জন্য হুমকি। সব সরকারের উচিত প্রতিটি ঘটনার তদন্ত করা, অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং সাংবাদিকদের সর্বত্র স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)