মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ভেনেজুয়েলার চারপাশে সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, বিকাল ৩:৫৭

আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে বহুদিন ধরে পরিত্যক্ত ও স্নায়ুযুদ্ধের সময়ে তৈরি সাবেক একটি নৌঘাঁটি পুনর্নির্মাণ করছে- এমন তথ্যে উঠে এসেছে রয়টার্সের একটি সাম্প্রতিক ভিজ্যুয়াল তদন্তে। বিশ্লেষকদের মতে, এই কার্যক্রম ভেনেজুয়েলার অভ্যন্তরে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির ইঙ্গিত বহন করছে।
তদন্তে দেখা গেছে, পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস ঘাঁটিতে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে পুননির্মাণের কাজ চলছে। ২০ বছর আগে পরিত্যক্ত এ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মীরা ট্যাক্সিওয়ে ও রানওয়ে সংস্কার শুরু করেছে। স্যাটেলাইট ছবি ও স্থানীয় সূত্রে জানা যায়, পুরনো কাঠামো ভেঙে নতুন অবকাঠামো নির্মাণ চলছে।
রুজভেল্ট রোডস ছিলো একসময় বিশ্বের বৃহত্তম মার্কিন নৌঘাঁটিগুলোর একটি। ২০০৪ সালে যুক্তরাষ্ট্র ঘাঁটিটি বন্ধ করে দেয়। এখন আবার সেটি সক্রিয় করার উদ্যোগকে বিশ্লেষকরা কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছে।
একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানায়, ‘ঘাঁটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এটি সরঞ্জাম সংরক্ষণ এবং দ্রুত মোতায়েনের জন্য বিশাল জায়গা প্রদান করতে পারে।’
রয়টার্সের স্যাটেলাইট চিত্র ও অনুসন্ধানে দেখা গেছে, শুধু রুজভেল্ট রোডস নয়, যুক্তরাষ্ট্র পুয়ের্তো রিকো ও মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের বিভিন্ন বিমানবন্দরেও নতুনভাবে সংস্কার করছে। এসব স্থানে মোবাইল এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার, রাডার সিস্টেম, জ্বালানি সংরক্ষণাগার ও গোলাবারুদ রাখার ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
পুয়ের্তো রিকো ও মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ ভেনেজুয়েলা থেকে মাত্র ৫০০ মাইল দূরে। তিনজন মার্কিন সামরিক কর্মকর্তা ও তিনজন সামুদ্রিক বিশেষজ্ঞ রয়টার্সকে বলে, এসব অবকাঠামো উন্নয়ন এমন প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে, যা যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার অভ্যন্তরে অভিযান পরিচালনায় সক্ষম করে তুলতে পারে।
ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) ফেলো ক্রিস্টোফার হার্নান্দেজ বলে, ‘আমার মনে হয়- এই পদক্ষেপগুলো মূলত মাদুরো সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল। হয়তো এতে সেনাবাহিনীর ভেতরে ভাঙন তৈরি হবে, যা যুক্তরাষ্ট্র চায়।’
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বহুবার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে।
গত আগস্ট থেকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে অন্তত ১৩টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন ও পাঁচটি সহায়ক জাহাজ মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে ‘জেরাল্ড আর. ফোর্ড’ নামের বিশাল বিমানবাহী রণতরী, যা প্রায় ১০ হাজার সৈন্য এবং ৭৫টিরও বেশি যুদ্ধবিমান বহন করতে সক্ষম।
একই সময়ে, মার্কিন বিমানবাহিনী এই অঞ্চলে এফ-৩৫ যুদ্ধবিমান, বি-৫২ বোমারু বিমান ও গুপ্তচর বিমান পাঠিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এসব বিমান নিয়মিত ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি টহল দিচ্ছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল ৯ ঘণ্টা আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ৯ ঘণ্টা আগে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ২ দিন আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ২ দিন আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ২ দিন আগে ২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন… ২ দিন আগে গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন… ২ দিন আগে জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ… ২ দিন আগে বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ৪ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ৪ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ৪ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ৪ দিন আগে