সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

সহিংসতা-নাশকতার পাশাপাশি বেড়েছে মামলা-গ্রেফতার -ডিএমপির তথ্য

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ২:৫১
সহিংসতা-নাশকতার পাশাপাশি বেড়েছে মামলা-গ্রেফতার -ডিএমপির তথ্য

নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ সংসদ নির্বাচনের বাকি আর এক বছর। নির্বাচন কেন্দ্র করে গত বছরের মাঝামাঝি থেকেই সরব রাজনৈতিক দলগুলো। সরকারবিরোধী জোটগুলো পালন করছে বিভিন্ন কর্মসূচি। নির্বাচনী কর্মসূচি কেন্দ্র করে রাজধানী ঢাকায় তুলনামূলক বেড়েছে সহিংসতা ও নাশকতা। এতে বাড়ছে মামলা ও গ্রেফতারের সংখ্যাও। নির্বাচন ঘনিয়ে এলে সহিংসতা কিংবা মামলা-গ্রেফতার আরও বাড়তে পারে বলে আশঙ্কা। পুলিশ বলছে, তারাও চায় না এসব বাড়ুক।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য মতে, ২০১৯ সালে রাজধানীতে রাজনৈতিক সহিংসতা বা নাশকতার ঘটনায় ১৭টি মামলায় ৩০৭ জন এজাহারভুক্ত ও ৫৭০ জন এজাহারবহির্ভূত আসামির ৭৩ জনকে গ্রেফতার করা হয়। ২০২০ সালে ২৫টি মামলায় ১ হাজার ৫৭ জন এজাহারভুক্ত ও ১৩৭ জন এজাহারবহির্ভূত আসামির মধ্যে গ্রেফতার করা হয় ৯৯ জনকে। ২০২১ সালে মামলা করা হয় ২৪টি, যাতে এজাহারভুক্ত আসামি ৬৬৬ জন, এজাহারবহির্ভূত পাঁচ হাজার ৮৬৭ জন। গ্রেফতার করা হয় ১৬৬ জনকে। এসব মামলার কোনোটারই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়নি।
আর ২০২২ সালের জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত ৩১টি মামলা হয়েছে রাজধানীজুড়ে, যাতে এজাহারভুক্ত ও এজাহারবহির্ভূত আসামি পাঁচ হাজারের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মার্চ ও মে মাসে আটটি করে। সেপ্টেম্বর মাসে চারটি, ফেব্রুয়ারি, আগস্ট, অক্টোবর মাসে তিনটি করে মামলা হয়েছে।
সবচেয়ে বেশি ছয়টি মামলা হয়েছে শাহবাগ থানায়। এছাড়া বাড্ডা থানায় তিনটি, পল্টন, যাত্রাবাড়ী, বনানী, পল্লবী, কোতোয়ালি থানায় দুটি করে মোট ১০টি, তেজগাঁও, মতিঝিল, বংশাল, হাজারীবাগ, কাফরুলসহ ১১টি থানায় একটি করে ১১টি মামলা হয়েছে। এই পরিসংখ্যান বলছে হামলা, মামলা, সহিংসতা সব সূচকই ঊর্ধ্বমুখী।
সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী গত ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে ২৩ হাজার ৯৬৮ জনকে। এর মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ১৫ হাজার ৯৬৮ জন। বাকি আট হাজার জনকে গ্রেফতার করা হয় বিভিন্ন অভিযোগে। এই আট হাজার জনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নতুন মামলা হয়েছে পাঁচ হাজার ১৩২টি। সারাদেশে পুলিশের ৩৩ হাজার ৪২৯টি অভিযানে রাজনৈতিক মামলায় পাঁচ হাজারের বেশি রাজনৈতিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে দেশের বড় রাজনৈতিক দল বিএনপি বলছে, গত বছরের ২২ আগস্ট থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দুই মাসে সারাদেশে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন মামলা হয়েছে ৭৯টি। এতে এজাহারভুক্ত আসামি করা হয়েছে তিন হাজার ৮১৬ জন ও এজাহারবহির্ভূত ১০ হাজার ৩৮৮ জন। গ্রেফতার করা হয়েছে ৪৪২ জনকে। আর আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে সারাদেশে দলটির এক হাজারের বেশি জনকে গ্রেফতার করা হয়েছে।
দেশে যখন জাতীয় ও স্থানীয় নির্বাচন ঘনিয়ে আসে বা নির্বাচন হয় তখন রাজনৈতিক সহিংসতা বেড়ে যায়। আবার রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মকা- পরিচালনাকে কেন্দ্র করেও বাড়ছে রাজনৈতিক সহিংসতা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হক বলেন, ২০২২ সালের অক্টোবর পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় ৫৮ জন নিহত এবং পাঁচ হাজারের বেশি আহত হয়েছেন। আমাদের দেশে যখন জাতীয় ও স্থানীয় নির্বাচন ঘনিয়ে আসে বা নির্বাচন হয়, তখন রাজনৈতিক সহিংসতা বেড়ে যায়। এর পেছনে মূল কারণ রাজনীতি ও দলগুলোর মধ্যে সুষ্ঠু গণতন্ত্রের যে চর্চা তা প্রায় অনুপস্থিত। পরস্পর সহনশীলতার জায়গাগুলোও আমরা লক্ষ্য করি না।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এ কে এম হাফিজ আক্তার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। সহিংসতা ও নাশকতা বাড়লে এর ভিত্তিতে আইনগত ব্যবস্থা এবং পদক্ষেপ নিতে হয়। মামলা নিতে হয়। গ্রেফতারের বিষয়টিও থাকে। অতীতে বাড়তে দেখা গেছে, এবার যেন না বাড়ে সেই আশা করবো। কিন্তু কেউ যদি সন্ত্রাসী কার্যক্রম করে, মারামারি হয় তাহলে তো মামলা হবেই। রাজনৈতিক বিষয়ে নগর এলাকায় কিছু নিয়ম মেনেই রাজনৈতিক কর্মসূচি পালন করতে হয়। নিয়ম মেনে করলে কোনো ঝামেলা হয় না।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে