বন্ধ থাকা ১৬ টেক্সটাইল মিল পিপিপির মাধ্যমে চালুর উদ্যোগ
, ১৪ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯০ শামসী সন, ৬ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৩ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
দেশের বস্ত্রকলগুলোর হাজার হাজার শ্রমিকের পূনর্বাসনে জরুরি ভিত্তিতে বন্ধ হওয়া বস্ত্রকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) বন্ধ থাকা ১৬টি মিল চালু করার কথা জানানো হয়েছে। এর মধ্যে চারটি মিলের কার্যক্রম ১৪ ফেব্রুয়ারিতে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় সংসদের ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক এ তথ্য জানানো হয়েছে। কমিটির সভাপতি মির্জা আজমের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) এর বন্ধ হওয়া ১৬টি মিল পিপিপির মাধ্যমে চালু করার বিষয়ে সর্বশেষ অগ্রগতি; বাংলাদেশ পাট করপোরেশন (বিজেসি) এর সার্বিক কার্যক্রম; বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় গৃহীত প্রকল্পের বিষয়ে সর্বশেষ অগ্রগতি সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, বিগত সভায় গৃহীত সুপারিশ বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (বিটিএমসি) বন্ধকৃত ১৬টি মিল পিপিপি’র মাধ্যমে চালুর কার্যক্রম আশানুরূপ অগ্রগতি হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। তার মধ্যে কাদেরিয়া টেক্সটাইল মিলস খুব দ্রুত চালু করা হবে এবং আগামী ১৪ ফেব্রুয়ারি চারটি মিলের কার্যক্রম পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা সম্পর্কে সভায় উল্লেখ করা হয়।
বৈঠকে বি.জে.সি’র বেদখল হওয়া জমি পুনরুদ্ধারের পাশাপাশি দখলকৃত জমির সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করে অবৈধ দখলে থাকা অব্যবহৃত জমি বিক্রি করে অর্জিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করার সুপারিশ করা হয়।
এছাড়া বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় গৃহীত প্রকল্পসমূহ এবং টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের কার্যক্রমের ব্যয় ও সময় বৃদ্ধি না করে দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)