তিস্তার চরে পেঁয়াজের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা
, ১৪ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯০ শামসী সন, ৬ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৩ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নীলফামারীর ডিমলায় তিস্তার চরে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। উপজেলার পূর্ব ছাতনাই, টেপাখড়িবাড়ী, খগাখড়িবাড়ী, ঝুনাগাছ চাপানী, খালিশা চাপানী ইউনিয়নের তিস্তা নদীর চরে পেঁয়াজ আবাদ করেছেন স্থানীয় চাষিরা।
আবহাওয়া অনুকূলে থাকা ও রোগ-বালাই কম হওয়ায় এবারে ভালো ফলন হয়েছে বলে জানিয়েছে চাষি ও কৃষি কর্মকর্তা।
বর্তমানে আধুনিক পদ্ধতিতে উন্নত বীজ ও নতুন চাষ পদ্ধতি কৃষি কাজের সবকিছু বদলে দিয়েছে। অন্যদিকে কৃষি বিভাগের পরামর্শ ও প্রয়োজনীয় জৈব সার ব্যবহারে কৃষকরা সুফল পাচ্ছেন। বিগত বছরের মতো গম ও তামাক চাষ না করে এবার চরাঞ্চলে শুধু পেঁয়াজ চাষে ঝুঁকছেন কৃষকরা। তিস্তা নদীর দুই কূলে জেগে উঠা চরে পেঁয়াজ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তারা।
পেঁয়াজ চাষি শাহেদ আলী বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও চরের জমি চাষের উপযোগী হওয়ার কারণে ক্ষেতে তেমন কোনো সমস্যা দেখা দেয়নি। পেঁয়াজ ঘরে তোলার সময় পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে লাভবান হওয়ার আশা আছে।
অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে বিস্তীর্ণ জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। গত বছর বাজারে পেঁয়াজের তীব্র সংকট ও মুল্য বৃদ্ধি হওয়ায় সরকার উৎপাদন বৃদ্দির লক্ষ্যে চাষিদের বিনামূল্যে পেঁয়াজের বীজ ও সহয়তা দিয়েছে। এতে চাষিরা অন্যান্য ফসলের তুলনায় পেঁয়াজ চাষে বেশি আগ্রহী হয়ে উঠছেন।
ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, তিস্তার চরাঞ্চলে ৬৫ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। বিঘা প্রতি ৭০ মণ পেঁয়াজ উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে। মসলা জাতীয় এসব ফসলে কৃষকরা লাভবান হয়ে থাকেন। তাই এ বছরও এই পেঁয়াজ চাষে কৃষকরা ঝুঁকে পড়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)