সংবাদ বিজ্ঞপ্তি:
সর্বোচ্চ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ (১২ই রবীউল আউওয়াল শরীফ) পালনের দাবীসহ ১২ দাবিতে সমাবেশ
, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২২ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
গতকাল জুমুয়াবার বাদ জুমুয়া রাজধানীর মালিবাগ মোড়ের ফাল ইয়াফরাহু চত্ত্বরে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র উদ্যোগে এক বিশাল ঈমানী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ৯৮ ভাগ মুসলমানের বাংলাদেশে কোনো কুফরী আদর্শ বা সংস্কৃতি, কাফির-মুশরিকদের তোষণ কিংবা ইসলামের বিরুদ্ধে কোনো চক্রান্ত বরদাশত করা হবে না। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ পালনের অংশ হিসেবে মহাসমাবেশ থেকে সরকার ও জাতির উদ্দেশ্যে ১২ দফা সুনির্দিষ্ট দাবি পেশ করা হয়:
১. সর্বোচ্চ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহাসম্মানিত মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ ১২ই রবীউল আউওয়াল শরীফ পালন করতে হবে। পুরো রবীউল আউওয়াল শরীফ মাসজুড়ে সরকারি ছুটি ঘোষণা, সর্বোচ্চ বাজেট বরাদ্দ, সরকারি-বেসরকারি কর্মচারীদের বিশেষ ভাতা প্রদান এবং সর্বত্র সুন্নতি দ্রব্য প্রদর্শন ও বাধ্যতামূলক মীলাদ মাহফিলের আয়োজন করতে হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে এ দিন জনগণের সাথে সাক্ষাৎ করতে হবে। পাশাপাশি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উনার আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের শান-মানে অবমাননাকারীদের মৃত্যুদ-ের আইন পাস করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। ওহাবী বা সালাফীদের মতো গোমরাহ মতবাদকে পরিহার করে আহলে সুন্নত ওয়াল জামাত অনুসরণের আহ্বান জানানো হয়।
২. আমেরিকার সাথে দাসত্বমূলক বাণিজ্য চুক্তি, সামরিক লজিস্টিক চুক্তি (অঈঝঅ), গোপন তথ্য আদান-প্রদান চুক্তি (এঝঙগওঅ), এলথ্রি হ্যারিসের সাথে অস্ত্র কেনা চুক্তি, স্টারলিংক চুক্তি, বোয়িং, গম, সয়াবিন তেল, তুলা ও এলএনজি আমদানির সমস্ত স্বার্থবিরোধী চুক্তি বাতিল করতে হবে। চট্টগ্রামসহ সকল বন্দর লিজ দেওয়া বাতিল ও নারিকেল জিঞ্জিরা (সেন্টমার্টিন) দ্বীপ উন্মুক্ত করতে হবে। ১৮ মাস মেয়াদের ১৩৩টি অধ্যাদেশ বাতিল এবং সমকামী-লাওওয়াত্ব ইউনূসসহ তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তার করে ফাঁসি নিশ্চিত করতে হবে।
৩. ভ্যাকসিন ব্যবসায়ী এনজিওদের স্বার্থ রক্ষা বন্ধ করে শরীয়তের আদেশ অনুযায়ী ব্যয়বহুল বন্ধাকরণ ও ভ্যাকসিন প্রকল্প বাদ দিয়ে সাশ্রয়ী উপায়ে পথকুকুর নিধন করতে হবে। মানুষকে কষ্টদানকারী ক্ষতিকর কুকুর নিধনই একমাত্র আইনি ও শরঈ সমাধান। আশ্চর্যের বিষয় হলো, মানুষ অপরাধ করলে বা অন্য মানুষকে কষ্ট দিলে বা অন্য মানুষের ক্ষতি করলে, মানুষ আশরাফুল মাখলুকাত হওয়া সত্ত্বেও সেই মানুষকে শাস্তি দিতে হয় এবং দেয়া হয়। অথচ কুকুর যে মানুষকে কামড়াচ্ছে, যার কারণে মানুষ কষ্ট পাচ্ছে, অনেকে মারা যাচ্ছে, তখন কেন সেই কুকুরকে শাস্তি দেয়া হয় না? এটা কোন ধরনের বিচার ও ইনসাফ? এটা কি মগের মুল্লুক? তাহলে কি কুকুরের মর্যাদা মানুষের চেয়ে বেশি? এটা জনগণ জানতে চায়।
৪. বাংলাদেশে আল-কায়েদার অস্তিত্ব নিয়ে জাতিসংঘের বিভ্রান্তিকর ও অনুমাননির্ভর প্রতিবেদনের তীব্র নিন্দা জানানো হচ্ছে। রুয়ান্ডা, সেব্রেনিৎসা, ফিলিস্তিন ও মিয়ানমারে গণহত্যার সাথে জড়িত অভিযুক্ত সংস্থা হিসেবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অপরাধে জাতিসংঘের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানানো হচ্ছে।
৫. নারীদের জন্য গোলাপি বাস ও মেট্রোরেলে পৃথক কামরাকে স্বাগত জানানোর পাশাপাশি দেশের ৯৮% মুসলমানের দ্বীনি পরিবেশ রক্ষায় নারী-পুরুষের পৃথক শিক্ষা ব্যবস্থা, নারীদের জন্য আলাদা হাসপাতাল, পৃথক শপিং সেন্টার/কাঁচাবাজার ও পৃথক পর্যটনকেন্দ্র স্থাপন করতে হবে। ছবি তোলার বাধ্যবাধকতার কারণে কোটি কোটি পর্দানশীন মহিলা জাতীয় পরিচয়পত্র ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ছবি ভিত্তিক যাচাইয়ের বদলে ডিজিটাল যুগে বায়োমেট্রিক বা আঙুলের ছাপের মাধ্যমে তাদের জাতীয় পরিচয়পত্র প্রদান নিশ্চিত করতে হবে।
৬. ইসলামী শরীয়তে বিয়ের কোনো বয়সসীমা নেই। সুন্নতি বাল্যবিয়ে বন্ধের নামে বিদেশী অর্থায়নে পরিচালিত এনজিওদের অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে। ব্রিটিশদের তৈরি ‘বাল্যবিয়ে নিরোধ আইন’সহ ইসলামবিরোধী আইন বাতিল করতে হবে এবং বিয়েতে বাধা প্রদানকারীদের শাস্তির আওতায় আনতে হবে।
৭. হযরত নূহ আলাইহিস সালাম উনার প্রপৌত্র হযরত বঙ্গ আলাইহিস সালামের নামানুসারে ‘বাংলা’ ও ‘বাঙালি’ নামের উৎপত্তি। সুতরাং বাঙালিরাই এ দেশের একমাত্র আদিবাসী। পার্বত্য চট্টগ্রামকে দেশ থেকে বিচ্ছিন্ন করে আলাদা খ্রিস্টান রাষ্ট্র তৈরির উদ্দেশ্যে যারা পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে 'আদিবাসী' দাবি করে, তাদের রাষ্ট্রদ্রোহী হিসেবে গ্রেপ্তার ও শাস্তি দিতে হবে। পাহাড়ে সেনাক্যাম্প বৃদ্ধি করতে হবে।
৮. বিকল্প কর্মসংস্থান না করে উচ্ছেদের নামে দরিদ্র ও মধ্যবিত্তের স্বউদ্যোগে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার নির্মম পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত এসব স্থাপনায় হাত দেওয়া রাষ্ট্রীয় অন্যায়।
৯. মরা শূকর ও ব্যাধিগ্রস্ত পশুর হাড়গোড় দিয়ে তৈরি মিট অ্যান্ড বোন মিল পশুখাদ্য হিসেবে আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। ২০২৬-২০২৯ প্রস্তাবিত নতুন আমদানি নীতিমালায় শূকরের উপজাত আমদানির অনুমোদন দেওয়ার যে চক্রান্ত চলছে, তা অবিলম্বে বাতিল করতে হবে।
১০. দ-বিধির ৩৭৭ ধারা ও শরীয়ত লঙ্ঘন করে ঢাকেশ^রী মন্দিরে সমকামী বিয়ের আয়োজনকারীদের গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে। আল্লাহর আজাব আহ্বানকারী সমকামিতা প্রসারে ইন্ধনদাতা সকল দেশী-বিদেশী এনজিও নিষিদ্ধ করতে হবে।
১১. উচ্চমূল্যে এলএনজি ও জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে বাপেক্স ও দেশীয় খনিতে বাজেট বৃদ্ধি করে নিজেদের তেল, গ্যাস ও কয়লা উত্তোলন করতে হবে। জ্বালানি ক্রয়ের নামে অর্থ অপচয় বন্ধ করে দ্রব্যমূল্য কমানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে।
১২. মিয়ানমারের নিবন্ধিত মাত্র ৩ লাখ নয়, বরং আরাকানের মূল অধিবাসী আশ্রিত ১৫ লাখের অধিক সকল রোহিঙ্গাকে মিয়ানমার নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে সসম্মানে নিজ মাতৃভূমিতে ফেরত পাঠাতে বাধ্য করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নওগাঁর দুই স্থান দিয়ে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহযুদ্ধের ঝুঁকিতে সন্ত্রাসী ইসরায়েল : সিআইএ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়া, দেশে ৮ হাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












