সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘চুরি’, বাদ যায়নি ছুটির ঘণ্টাও
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৭ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নরসিংদী সংবাদদাতা:
নরসিংদী সদর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডিজিটাল পাঠদানের সরঞ্জামসহ বিপুল পরিমাণ মালামাল চুরি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গত মঙ্গলবার রাতে মেহেরপাড়া ইউনিয়নের ‘ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ এ ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিকুন্নাহার এ তথ্য নিশ্চিত করেন।
সাবিকুন্নাহার জানান, তার স্কুলে ১৮২ জন শিক্ষার্থী রয়েছে এবং প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে শিশুদের পাঠদান করে আসছে। সরকারি এ বিদ্যালয়ে পাঠদানের জন্য ল্যাপটপ, প্রজেক্টরসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করা হতো। পাশাপাশি ক্লাসরুম ও প্রধান শিক্ষকের কক্ষে সিলিং ফ্যান ও টেবিল ফ্যান ছিলো। গতকাল নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে তিনি দেখতে পান চুরির ঘটনা ঘটেছে।
তিনি বলেন, চোরেরা স্কুলের বারান্দার গ্রিল কেটে শিশুদের অনলাইন শিক্ষাদানের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার, ল্যাপটপ, এলইডি মনিটর, চারটি সিলিং ফ্যান, টেবিল ফ্যান, সিসি ক্যামেরা ও ছুটির কাজে ব্যবহৃত পিতলের ঘণ্টা চুরি করে। প্রতিষ্ঠানের জরুরি কাগজপত্রও তছনছ করে রেখে গেছে তারা।
বিদ্যালয়টি মহাসড়কের পাশে হওয়ায় সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা ছিলো। তবে চোরচক্র চুরির পাশাপাশি সেগুলোও খুলে নিয়ে গেছে বলে জানিয়েছেন সাবিকুন্নাহার।
এ চুরির ঘটনায় প্রতিষ্ঠানের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ করে শিক্ষিকা বলেন, এ বিষয়ে মাধবদী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)