বোতলে পেট্রোল, লিটার ৩০০ টাকা
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৭ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
কুষ্টিয়া সংবাদদাতা:
কুষ্টিয়ার দৌলতপুরে তেল পেতে ভোগান্তির সুযোগ নিয়ে কতিপয় অসৎ ফিলিং স্টেশন মালিক রাতের আঁধারে কালোবাজারে তেল পাচার করছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে মোটরসাইকেলের ট্যাংকি ভর্তি করে পেট্রোল নিয়ে অসৎ চক্র প্রত্যন্ত গ্রাম ও পাড়ামহল্লায় গিয়ে প্রতি লিটার তেল ৩০০ টাকা বা তার চেয়েও বেশি দরে বিক্রি করছে এমন অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) (৮ এপ্রিল) সকালেও মোটরসাইকেলের ট্যাংকি থেকে পেট্রোল বের করে বোতলে ভরে ৩০০ টাকা লিটার বিক্রি করছে এমন চিত্র নজরে এসেছে।
জানা যায়, দৌলতপুরের বিভিন্ন এলাকায় রাতের আঁধারে পাচার হওয়া বেশীরভাগ তেল চরাঞ্চলে চলে যাচ্ছে। বিশেষ করে রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনয়নের দুর্গম চরাঞ্চলে এক লিটার পেট্রোল এখন সোনার হরিণ। ফলে প্রতি লিটার পেট্রোল সর্বনিম্ন ৩০০ টাকা থেকে শুরু করে যে যেভাবে পারছে দাম বাড়িয়ে বিক্রি করছে।
এক সময় যারা সপ্তাহে আধা লিটার তেল কিনে মোটরসাইকেল চালিয়েছেন তারাও এখন বিশেষ সুবিধায় মোটর সাইকেলের ট্যাংকি ভর্তি করে তেল নিয়ে ব্যবসা করছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, উপজেলার বেশ কিছু এলাকায় বোতলে ভরে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তদন্তও করছে। তবে সুনির্দিষ্ট অভিযোগ না পেলে এসব ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন বলে জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুদ্ধবিরতি সত্ত্বেও জ্বালানির দাম স্বাভাবিক হতে সময় লাগবে
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আন্তর্জাতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করবে আমিরাত
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ১০ শতাংশ তেল রফতানি ক্ষমতা হারালো সৌদি আরব
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাতভর হামলা-পাল্টা হামলা চলেছে লেবানন-ইসরাইলের মধ্যে
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে -লেবানননে দখলদার হামলা নিয়ে শঙ্কা
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রযুক্তি খাতে চাকরি হারিয়েছেন প্রায় ৮০ হাজার কর্মী
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংসদে পাস হলো যে ২০টি বিল
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কান্না করায় নিজ সন্তানকে হত্যা, মায়ের স্বীকারোক্তি!
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থাইল্যান্ডের রিসোর্টে ২১ বাংলাদেশি আটক
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)