সরকারি চাকরিতে ৩৫ বয়সসীমা প্রত্যাশীদের সমাবেশ
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পুরুষদের জন্য ৩৫ বছর, নারীদের জন্য ৩৭ বছর ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত করার দাবিতে শাহবাগে সমাবেশ করেছে একদল চাকরিপ্রত্যাশী।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল সাড়ে ১১টার দিকে সরকারি চাকরিপ্রত্যাশী কয়েকশ জন শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন। এ সময় তারা চাকরিতে আবেদনের বয়স বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
তারা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে চাকরিতে আবেদনের ন্যূনতম বয়স ৩৫ বছর করার কথা বলা হয়েছে। ক্ষেত্রবিশেষে বয়সসীমা উন্মুক্ত রাখার কথা বলা হয়েছে। কিন্তু অন্তর্র্বতী সরকার বয়সসীমা নির্ধারণ করেছে ৩২ বছর। বয়সসীমা বাড়ানোর দাবিতে তাই তারা এখানে সমাবেশ করছেন।
সমাবেশে উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে আমরা এই সমাবেশ করছি। সংস্কার কমিশন সর্বোচ্চ বয়স সুপারিশ করেছে পুরুষদের জন্য ৩৫ বছর ও নারীদের জন্য ৩৭ বছর। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।