ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯২ শামসী সন , ২২ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
পশ্চিমাঞ্চল রেলওয়ে আওতায় সব ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন রেলওয়ে রানিং স্টাফ কর্মচারীরা। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঈশ্বরদী জাংশন স্টেশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এই হুঁশিয়ারি দেন তারা।
এই সমাবেশে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, চলতি মাসের ২৭ জানুয়ারির মধ্যে আদেশ জারি না করা হলে ২৮ জানুয়ারি থেকে সব ট্রেনের চাকা বন্ধ করে দেওয়া হবে।
কর্মচারীদের দাবি, রেলওয়ে রানিং স্টাফদের পার্ট অব পে-মাইলেজ যোগে পেনশন ও আনুতোষিক প্রদানে অর্থ মন্ত্রণালয়ের সব অসম্মতি প্রত্যাহার এবং নতুন নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমূলক ১২-১৩ নম্বর শর্ত বাতিল করে রেলওয়ে কোড ও বিধি বিধানের আলোকে আদেশ জারি করতে হবে।
রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোস্তাফিজুর রহমান জানান, রানিং স্টাফ কর্মচারীদের দাবি আগামী ২৭ জানুয়ারির মধ্যে মেনে নিয়ে পরিপত্র জারি করতে হবে। যদি তা না করা হয় তাহলে বিক্ষুব্ধ রেলওয়ের ট্রেন চালক, গার্ড, ও টিটিইসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ২৮ জানুয়ারি সকাল থেকে কর্মবিরতি শুরু করা হবে। এতে পশ্চিমাঞ্চল রেলওয়ে আওতায় সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে। ট্রেনের চাকা ঘুরবে না, রেলগাড়ি চলবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)