শৃঙ্খলা ফিরছে না ঋণে
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯২ শামসী সন , ২২ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ৪৯ হাজার ৫৩৩ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ১০ লাখ ২০ হাজার ২০৫ কোটি টাকা। বিদেশি ঋণ ১০ লাখ ১৩ হাজার ৩৪৪ কোটি টাকা বা ৮ হাজার ৪৪৪ কোটি ৫৪ লাখ ডলার। ব্যাংক খাতে সম্ভাব্য খেলাপি ঋণের পরিমাণ সাড়ে ৭ লাখ কোটি টাকা। ঋণের সুদহার কয়েক দফা বেড়ে ১৫ শতাংশের বেশি। কার্যকর ব্যবস্থাপনা কৌশলের অভাবে শৃঙ্খলা ফিরছে না ঋণ খাতে।
বিশ্লেষকরা বলছেন, ধারাবাহিকভাবে দেশের ঋণের পরিমাণ বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ব্যাংক খাতের খেলাপি ঋণ। যার বড় একটি অংশ পাচার হয়েছে। এদিকে চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, ব্যাংক ঋণের মান নির্ধারণে আবারও আন্তর্জাতিক চর্চা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত মোতাবেক, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো ঋণ পরিশোধ না করলে তা মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য হবে। এরপর অনাদায়ি হিসেবে ওই ঋণ ৯০ দিন অতিক্রম করলে খেলাপি হয়ে যাবে। আগে এ সুবিধা ছিল ১৮০ দিন। এ ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ঋণের সুদহার কয়েক দফা বাড়ানোর ফলে বর্তমানে সুদ ১৫ শতাংশের বেশি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যবসায়ীরা দেখা করে একাধিকবার জানিয়েছেন বিদ্যমান প্রতিকূল পরিবেশে ব্যবসা করা কঠিন। এভাবে ঋণের সুদহার বাড়তে বাড়তে ২৫ শতাংশ হলে- একসময় ব্যবসা বন্ধ হয়ে যাবে বলেও জানিয়েছেন তারা। ফলে চলতি মার্চ শেষে খেলাপি ঋণ কী পরিমাণ বৃদ্ধি পাবে, সেটা কেউ অনুমান করেও বলতে পারছেন না।
অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, দেশের অর্থনীতি নাজুক পরিস্থিতিতে রয়েছে। এ অবস্থা চলতে থাকলে বিনিয়োগ অন্য দেশে চলে যাবে। ৩৪ বছর ধরে বাংলাদেশে ব্যবসা করি, এমন টানাপোড়েন আমার পুরো ব্যবসায়িক সময়ে দেখিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)