সম্মানিত যাকাত উনার আহকাম, মাসায়িল ও ফাযায়িল
টাকা দিয়ে পবিত্র ছদাক্বাতুল ফিত্বর আদায় করা বৈধ
অনেকে বলে থাকে, টাকা দিয়ে ছদাক্বাতুল ফিত্বর আদায় হবে না। খাদ্য সামগ্রীই দিতে হবে। অথচ তাদের এমন বক্তব্য নেহায়েত হাস্যকর। বিখ্যাত ইমাম ও মুহাদ্দিছ হযরত ইবনে আবী শায়বা রহমতুল্লাহি আলাইহি তিনি উনার “মুছান্নাফে আবী শায়বা” কিতাবে একটা বাব রচনা করেছেন যার নাম-
فِىْ اِعْطَاءِ الدِّرْهَمِ فِىْ زَكَاةِ الْفِطْرِ
অর্থাৎ “ছদাক্বাতুল ফিত্বর দিরহাম বা টাকা দ্বারা আদায় করা সম্পর্কে”। এই অধ্যায় থেকে কয়েকটি পবিত্র হাদীছ শরীফ উল্লেখ করা হলো-
عَنْ حَضْرَتْ زُهَيْرٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ سَـمِعْتُ حَضْرَتْ اَبَا اِسْحَاقَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ يَقُوْلُ اَدْرَكْتُهُمْ وَهُمْ يُعْطُوْنَ فِىْ صَدَقَةِ رَمَضَانَ الدَّرَاهِمَ بِقِيْمَةِ الطَّعَامِ
অর্থ : “হযরত যুহাইর রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন। আমি হযরত আবূ ইসহাক রহমতুল্লাহি আলাইহি উনার থেকে শুনেছি যে, তিনি বলেছেন, আমি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদেরকে এই অবস্থায় পেয়েছি যে, উনারা পবিত্র রমাদ্বান শরীফ মাসে ছদাক্বাতুল ফিত্বর খাবারের মূল্যের বিনিময়ে দিরহাম বা টাকা দ্বারা আদায় করতেন। উক্ত বর্ণনার সনদ সম্পূর্ণ ছহীহ। ” (ইবনে আবি শায়বা-৩/১৭৪, পবিত্র হাদীছ নং ১০৪৭২)
আরো বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتِ الْـحَسَنِ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ قَالَ لَا بَاْسَ اَنْ تُعْطِىَ الدَّرَاهِمَ فِىْ صَدَقَةِ الْفِطْرِ
অর্থ : “হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, দিরহাম বা টাকা দ্বারা ছদাক্বাতুল ফিত্বর আদায় করার দ্বারা কোনো সমস্যা নেই। ” (ইবনে আবি শায়বা-৩/১৭৪; হাদীছ শরীফ নং ১০৪৭১, ইকমালু মু’লিম শরহে মুসলিম ৩/২৫৭)
আরো বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ قُرَّةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ جَاءَنَا كِتَابُ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ فِي صَدَقَةِ الْفِطْرِ نِصْفُ صَاعٍ عَنْ كُلِّ انْسَانٍ اَوْ قِيمَتُهٗ نِصْفُ دِرْهَمٍ
অর্থ : “হযরত র্কুরাহ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমাদের কাছে হযরত উমর ইবনে আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি উনার ছদাক্বাতুল ফিত্বর সস্পর্কে একটি চিঠি আসলো যে, প্রত্যেক মানুষের জন্যে অর্ধ ছা’ অথবা অর্ধ ছা’র পরিমাণ দিরহাম বা টাকা বা অর্ধ দিরহাম। ” (ইবনে আবি শায়বা-৩/১৭৪; হাদীছ শরীফ নং ১০৪৭০)
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ উনার বর্ণনা থেকে প্রমাণিত হলো ছদক্বাতুল ফিত্বরের জন্যে নির্ধারিত খাদ্য সামগ্রীর সমমূল্য দিরহাম বা টাকা দিয়ে দেয়া যাবে, যা ছহীহ হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।