পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
পবিত্র নামাযের আহকাম সম্পর্কিত মাসয়ালা :
, ১৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ আশির, ১৩৯৩ শামসী সন , ০৯ মার্চ, ২০২৬ খ্রি:, ২৪ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
(পূর্বে প্রকাশিতের পর)
মাস্ক পরিধান করে নামায আদায় করা মাকরূহ তাহরীমী :
সাধারণভাবে মাস্ক পরিধান করে নাক-মুখ ঢেকে নামায আদায় করা মাকরূহ তাহরীমী। নামায মাকরূহ তাহরীমী হলে উক্ত নামায দোহরানো ওয়াজিব। অন্যথায় নামায তরক করার গুনাহে গুনাহগার হতে হবে। আর করোনা কিংবা অন্য কোন রোগ-ব্যাধিকে ছোঁয়াচে মনে করে অথবা বিধর্মীদের অনুকরণে মাস্ক পরিধান করে নাক-মুখ ঢেকে নামায আদায় করলে হারাম ও কুফরী হবে। আর কুফরী থেকে খালিছভাবে তওবা না করা পর্যন্ত তার কোন ইবাদত-বন্দেগী কবুল হবে না।
শরীরের যে অঙ্গ ছতরের অন্তর্গত, নামাযের মধ্যে তার চারভাগের একভাগ পরিমাণ স্থান উন্মুক্ত হয়ে গেলে নামায শুদ্ধ হবে না। যেমন- স্ত্রীলোকের ক্ষেত্রে পেট, পায়ের নলা, রান, এবং মাথার চুলের এক-চতুর্থাংশ খুলে গেলে নামায শুদ্ধ হবে না। তদ্রƒপ পুরুষের স্বাভাবিক স্থান এবং অ-কোষের এক-চতুর্থাংশ উন্মুক্ত হয়ে গেলে নামায শুদ্ধ হবে না।
ছতর ঢাকার মতো কোনো কাপড় না থাকলে বস্ত্রবিহীন অবস্থায়ই নামায পড়তে হবে। তবে এ অবস্থায় নামায পড়ার দুটি ছূরত রয়েছে-
ক) তাশাহহুদ পাঠের সময় বসার ন্যায় বসে ইশারায় রুকূ’-সিজদা আদায় করতঃ নামায পড়বে।
খ) যদি বসতে না পারে তবে শুয়ে পাদ্বয় পশ্চিম দিকে বিস্তার করতঃ হাঁটুদ্বয়ের নিচে বালিশ বা অনুরূপ কিছু দিয়ে স্বাভাবিক স্থানের উপর হাত রেখে নামায আদায় করবে।
৪. যদি কোনো নামাযী ব্যক্তির প্রত্যেক পায়ের নিচে এক দিরহাম পরিমাণ নাপাকী থাকে অথবা দু’ পায়ের নিচের নাপাকী একত্র করলে যদি এক দিরহাম কিংবা তার বেশি নাপাক হয়, তবে সে অবস্থায় নামায শুদ্ধ হবে না। কম হলে শুদ্ধ হবে।
পাদ্বয় ও সিজদা উনার স্থানের নাপাকী একত্রে এক দিরহামের বেশি হলেও নামায শুদ্ধ হবে না, সিজদা অবস্থায় হাটুদ্বয় ও হস্তদ্বয়ের নিচে যদি নাপাকী থাকে, সে অবস্থায়ও ছহীহ বর্ণনা মতে নামায শুদ্ধ হবে না ।
৫. যদি ক্বিবলা উনার দিকে মুখ করে নামায পড়ায় কোনো প্রকার ক্ষতির আশঙ্কা থাকে, তবে যে দিকে সুবিধা হয়, সেদিকে ফিরিয়ে নামায পড়লে শুদ্ধ হবে। যদি ক্বিবলা জানা না থাকে এবং জিজ্ঞাসা করার কেউ নিকটে না থাকে, তবে অনুমান করে যেদিকে ক্বিবলা মনে হয়, সেদিকে ফিরিয়ে নামায পড়বে। পরে যদি জানতে পারে যে, সেদিকে ক্বিবলা ছিলো না, তবুও পুনরায় নামায পড়তে হবে না।
আর যদি নামাযের মধ্যেই ক্বিবলা সম্পর্কে জানতে পারে কিংবা ক্বিবলা সম্পর্কে ধারণা বদলে যায়, তাহলে নামাযের মধ্যেই ক্বিবলা উনার দিকে ঘুরে দাঁড়াতে হবে এবং নামায পূর্ণ করতে হবে।
৬. ফরয নামাযের জন্য শুধু নিয়ত করাই শর্ত। রাকায়াত নির্দিষ্ট করে নিয়ত করা শর্ত নয়। তবে নিয়ত মুখে বলা এবং মনে মনে সংকল্প করা আফযল বা উত্তম।
৭. ওয়াক্ত মুতাবিক নামায আদায় করতে হবে। ওয়াক্তের পূর্বে নামায পড়লে নামায হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রসঙ্গ: সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুত তাশরীফ মুবারক প্রকাশ (বিলাদতী শান মুবারক) ও পবিত্র নূরুর রিহালাহ শরীফ (বিছালী শান মুবারক) প্রকাশের তারিখ ও সময় নিয়ে ইখতিলাফের জওয়াব
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত কারামত ও কামালত মুবারক
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশের দিন সূর্য শোক প্রকাশ করেছিল!
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বশ্রেষ্ঠ রাত পবিত্র লাইলাতুল মাওলিদ (মহাপবিত্র নূরুত তাশরীফ উনার রাত মুবারক) আজ থেকে প্রায় ৭০০ বছর আগের শ্রেষ্ঠত্বের পক্ষে দলীলসমূহ (১ম পর্ব)
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












