‘রেসপন্স টাইম’ চাইলেন আইজিপি
, ২০ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আশির, ১৩৯৩ শামসী সন , ১০ মার্চ, ২০২৬ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
যেকোনো ঘটনা ঘটার পর তাৎক্ষণিকভাবে সঠিক পদক্ষেপ নিতে পুলিশের জন্য প্রয়োজনীয় ‘রেসপন্স টাইম’ দেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তার মতে, অতীতে গণমাধ্যমের অতিরিক্ত চাপের কারণেই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জজ মিয়া নাটকের মতো ঘটনা তৈরি হয়েছিলো।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর আবদুল গণি রোডে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ঢাকার একটি সড়কে প্রকাশ্যে মাদক কেনাবেচার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশের কাজ সঠিকভাবে করতে হলে একটি নির্দিষ্ট রেসপন্স টাইম প্রয়োজন।
তার ভাষ্য, কোনো ঘটনা ঘটলেই অনেক সময় সংবাদমাধ্যম এমনভাবে প্রশ্ন তোলে যেন সঙ্গে সঙ্গেই তার বিচার শেষ করতে হবে। কিন্তু বাস্তবে কোনো কোনো হত্যা মামলার রহস্য উদঘাটনে ২০ থেকে ২৫ বছর সময়ও লেগে যায়।
আইজিপি বলেন, অতিরিক্ত চাপ সৃষ্টি হলে পুলিশের ওপর মানসিক চাপ তৈরি হয়। এতে অনেক সময় তড়িঘড়ি করে কাউকে আটক করে স্বীকারোক্তি নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
তিনি বলেন, এর উদাহরণ আপনারা জজ মিয়া নাটকে দেখেছেন। আমার মনে হয়, মিডিয়ার চাপের কারণেই এমন ঘটনা তৈরি হয়েছিল।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য তদন্তের ক্ষেত্রে পুলিশকে যথাযথ সময় দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গত মাসে সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)