সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
একমাত্র মহান আল্লাহ পাক আপনার সন্তুষ্টি ও রেজামন্দি মুবারকের জন্য। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
وَاللهُ غَفُورٌ رَّحِيمٌ
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ক্ষমাশীল ও দয়ালু। কার জন্য? যাদের আক্বীদাতে ক্রটি আছে, অন্তরে অপরিচ্ছন্নতা আছে তারা বলে থাকে, মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এ কাজটা ভুল করার কারণে উনাকে তাওবা করতে বলা হয়েছে। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! এখানে বলা হচ্ছে যারা চূ-চেরা, কীল-কাল করবে, পবিত্র আয়াত শরীফ উনার অপব্যাখ্যা করবে তারা যেন ইস্তেগফার করে, তাওবা করে। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ক্ষমাশীল। অন্যথায় তোমাদের জাহান্নাম ছাড়া কোন ব্যবস্থা নেই। তোমরা ইস্তেগফার-তাওবা করো, তোমরা মিথ্যা কথা বলবে না। না জেনে, না শুনে কথা বলবে না। জেনে শুনে কথা বলবে। ইস্তেগফার-তাওবা করো।
এরপর তিনি কি বললেন?
قَدْ فَرَضَ اللهُ لَكُمْ تَـحِلَّةَ أَيْـمَانِكُمْ
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আপনাদেরকে ক্বসম ভঙ্গের কি বিধান সেটা তিনি বলে দিয়েছেন। এখন মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অত্যন্ত সুন্দর ত্ববীয়ত মুবারক তো আমরা ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। উনার সামান্য থেকে সামান্যতম কোন বিষয় অপছন্দনীয় হলে, রুচিকর না হলে তিনি সেটা গ্রহণ করতেন না। হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা সব ভালো করে জানতেন। উনাদের চাইতে মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্পর্কে বেশি কেউ জানে না। যেটা বলেছিলেন মনে হচ্ছে, মাগাবি ফুলের মধু খাওয়ার কারণে ঘ্রাণ পাওয়া যাচ্ছে, ব্যতিক্রম মনে হচ্ছে। কিন্তু মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, তাহলেতো এটা গ্রহণ করা যাবে না। উনার ত্ববীয়ত মুবারকতো সেটা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। সেটাই যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন যে ঠিক আছে, যেটাতে কিছু গন্ধযুক্ত থাকে সেটা গ্রহণ করা যাবে না, আর যেটা গন্ধযুক্ত নয় সেটা গ্রহণ করা যাবে। তাহলে এজন্য এখানে একটা ক্বসমের কাফফারা দিতে হবে। সেটাই যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি একটা নির্দিষ্ট তরতীব মুবারক দিয়ে দিলেন। তরতীবটা হচ্ছে দশ জন মিসকীনকে খাদ্য খাওয়াতে হবে অথবা কাপড় দিতে হবে নামাযের জন্য অথবা একটা গোলাম আযাদ করতে হবে অথবা একাধারা তিন দিন রোযা রাখতে হবে। মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একজন গোলাম আযাদ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু ওয়া সাল্লাম!
وَاللهُ مَوْلَاكُمْ وَهُوَ الْعَلِيْمُ الْـحَكِيْمُ
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনিতো সকলের মাওলা, মালিক। তিনি সব জানেন, শুনেন। তিনি সমস্ত বিষয় জানেন, তিনি প্রজ্ঞাময়, বিজ্ঞময় তিনি, তিনি আলীম, সব জানেন। কাজেই এখানে এই হুকুমটা দিয়ে দেয়া হলো। কারণ উম্মত যদি পরবর্তী সময় ক্বসম করে তাহলে তার কি ফায়ছালা, সে ফায়ছালাটা তিনি স্পষ্ট করে দিলেন, উম্মতরা জেনে নিলো।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।