ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১০৯)
, ২০ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আশির, ১৩৯৩ শামসী সন , ১০ মার্চ, ২০২৬ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
এরপর বলা হচ্ছে, তৃতীয় পবিত্র আয়াত শরীফ-
وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهٖ حَدِيثًا
মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাপবিত্র উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম উনার হুজরা শরীফে প্রবেশ করে উনাকে কিছু বললেন, আলোচনা মুবারক করলেন।
فَلَمَّا نَبَّأَتْ بِهٖ
উনাকে বললেন ঠিক আছে, তাহলে যদি ঘ্রাণই হয়, যদি রুচির খিলাফ হয়েই যায় তাহলেতো এটা খাওয়া যাবে না। এটা তিনি বলে দিলেন উনাকে। এরপর আবার সেই হযরত উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম তিনি অন্যজনের সাথেও আলোচনা করলেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এই কথা মুবারক ইরশাদ মুবারক করেছেন। এটা মানুষ মনে করে থাকে, এখানে এটা বলার কি কারণটা থাকতে পারে? স্বয়ং যিনি মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, হযরত উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম উনার কাছে, তিনি আরেক জনের কাছে বললেন। এই কথাটা যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আবার পরবর্তীতে বললেন-
وَأَظْهَرَهُ اللهُ عَلَيْهِ
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আবার ওহী মুবারক দিয়ে সেটা জানালেন। এখানে অনেক ফিকির, মানুষতো ইলিমের দ্বারা সেটা ধারণ করতে পারবে না।
أُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ
সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলিম-কালাম মুবারক হাদিয়া মুবারক করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
আরেকটি বিষয়, মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিন্দু থেকে বিন্দুতম, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম সমস্ত বিষয়গুলো তিনি মহাসম্মানিত ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এই বিষয়টি যদি মানুষ ফিকির করে তাহলে বুঝা স্বাভাবিক। আর ফিকির না করলে অনেক বড় বিষয়, যা বুঝা সম্ভব নয়। এই বিষয়টিতেও মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ওহী মুবারক দ্বারাই নিয়ন্ত্রিত। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
তাহলে বাতিল ফিরক্বার লোকেরা বলে থাকে, ব্যক্তিগত যিন্দেগী আর নুবুওওয়াতী যিন্দেগী। তাহলে ব্যক্তিগত জিন্দিগী কোথায় রইল। ব্যক্তিগত থেকে ব্যক্তিগত যে বিষয়গুলি সেগুলিও তিনি ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এটা উনাদের শান মুবারক, ফযীলত, বুযূর্গী মুবারক। উনাদেরকে বলা হচ্ছে-
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ
নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের যিনি মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যে উত্তম আদর্শ মুবারক রয়েছে। তাহলে তিনি সর্বোত্তম আদর্শ মুবারক। কি আদর্শ মুবারক তিনি? এটাই এখানে শিক্ষা দেয়া হচ্ছে যে, তিনি কেমন মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা কেমন? উনারা প্রতি ক্ষেত্রে, প্রতি পদে পদে ওহী মুবারক ছাড়া, যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার আদেশ-নির্দেশ মুবারক ছাড়া উনারা চলেন না। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কাজেই তোমরা সেটার অনুসরণ করবে, এই অনুসরণ করার জন্যইতো উনাকে পাঠানো হয়েছে। এজন্যে বর্ণনা করা হচ্ছে, তোমরা উনার অনুসরণ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অবশ্যই সত্যের মাপকাঠি; অস্বীকারকারীরা কাট্টা কাফির (১৩)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১১)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী তাহযীব-তামাদ্দুন উনার অপরিহার্য অংশ- ইসলামী চন্দ্র ক্যালেন্ডার “আত তাক্বউইমুল কামারী” {২}
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের আহকাম সম্পর্কিত মাসয়ালা :
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোযাদারের জন্য তিনটি বিশেষ ফযীলত
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সম্মানিত হানাফী মাযহাবে ছদক্বাতুল ফিতর উনার অকাট্য দলীল (২)
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার বিশেষ তিনটি পবিত্রতা এই মাসের সম্মানার্থে-
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












