সম্মানিত দ্বীন ইসলাম ও মুসলমানগণের অধিকার আদায়ের লক্ষ্যে আইনী কার্যক্রম
মুসলমানদের চিরশত্রু ইহুদী, নাসারা, হিন্দু, বৌদ্ধসহ সমস্ত কাফির, বেদ্বীন, বদদ্বীনরা ছলে, বলে, কৌশলে মুসলমানদের জাহিরী-বাতিনী তথা সর্বোত ক্ষতি সাধনে তৎপর। যার বাস্তবতা দেখতে পাই আমাদের দেশেও। এদেশ থেকে ইসলামী অনুশাসন, তাহযীব-তামাদ্দুন উঠিয়ে দিয়ে মুসলমানদেরকে কোনঠাসা করার লক্ষ্যে এই কাফির গোষ্ঠী কখনো মিডিয়াকে, কখনো শাসক শ্রেণীকে এবং কখনো আদালতকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করে যাচ্ছে। এমনকি শাসক শ্রেণী কোন বিষয়ে সম্মত না হলে, আনুগত্যতা না দেখালে তাদের পরিবর্তনেও সা¤্রাজ্যবাদীরা দেশের আদালতকে ব্যবহার করছে।
তাই, বর্তমান সময়ের যিনি সম্মানিত ইমাম ও মুজাদ্দিদ, ছহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, সুলত্বানুন নাছীর, আল ক্বউইউল আউওয়াল, আল জাব্বারিউল আউওয়াল, ক্বইয়ুমুয্যামান, ঢাকা রাজারবাগ শরীফ উনার মহাসম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিস সালাম তিনি সম্মানিত দ্বীন ইসলাম ও মুসলমানদের স্বার্থ বিরোধী কাফির ও মুনাফিকদের যাবতীয় ষড়যন্ত্র ও কূট কৌশল নস্যাৎ করে সত্যিকার অর্থেই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠায় বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছেন। সেগুলোর অন্যতম “আইনী কার্যক্রম”। সুবহানাল্লাহ। যা উনার ঐতিহাসিক অভূতপূর্ব আজিমুশ্বান তাজদীদ মুবারক।
এ তাজদীদী কার্যক্রমের সফলতা আজ দিবালোকের চেয়েও সুস্পষ্ট। ফলশ্রুতিতে সম্মানিত দ্বীন ইসলাম ও মুসলমানদের স্বার্থ বিরোধী কাফির ও মুনাফিকদের অনেক ষড়যন্ত্র ও কূট কৌশল নস্যাৎ হয়েছে, হচ্ছে এবং হতেই থাকবে। ইনশাআল্লাহ!
পাঠকের উপলব্ধির স্বার্থে নীচে বিশেষ কিছু আইনী কার্যক্রমের তালিকা ধারাবাহিকভাবে প্রকাশ করা হল।
(পূর্ব প্রকাশিতের পর)
কারখানার কর্মীদের নামায পড়ানো বিষয়ে নেতিবাচক প্রতিবেদন : বিবিসি বাংলাকে লিগ্যাল নোটিশ
মুসলমানদের দ্বীনি অনুভূতিতে আঘাতের দায়ে ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে বিবিসি বাংলাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার সম্পাদক মুহম্মদ মাহবুব আলমের পক্ষে বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট শেখ ওমর শরীফ রেজিস্টার্ড ডাকযোগে লিগ্যাল নোটিশটি পাঠান।
লিগ্যাল নোটিশ প্রেরণের কারণ হিসেবে জানা যায়, গাজীপুরের একটি পোশাক কারখানায় ২০২০ সালের ০৯ ফেব্রুয়ারী মুসলিম কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিন ওয়াক্ত নামায মসজিদে পড়া বাধ্যতামূলক করা হয়েছিল। বিষয়টি নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদক শাহনাজ পারভীনের একটি প্রতিবেদন প্রচার করে বিবিসি বাংলা। ওই প্রতিবেদনে নামায বাধ্যতামূলক করার বিষয়টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়।
বিবিসি বাংলার হেড অফ নিউজ এবং প্রতিবেদক শাহনাজ পারভীনকে দেয়া লিগ্যাল নোটিশে বলা হয়, নামায বাধ্যতামূলক করার মতো একটি ধর্মীয় বিষয়কে বিবিসি বাংলা নেতিবাচকভাবে উপস্থাপন করেছে। কারখানা কর্তৃপক্ষ স্পষ্টই বলেছিল, এটি একটি শৃঙ্খলামূলক পদক্ষেপ এবং অমুসলিম কোনো কর্মকর্তা-কর্মচারীকে তারা নামায পড়তে বাধ্য করছেন না। এরপরও বিবিসি বাংলা ওই প্রতিবেদনের মাধ্যমে সরকারি কর্তৃপক্ষকে ওই কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে উসকানি দিয়েছে। বিবিসি বাংলা এই বিষয়ে বাছাইকৃত একজন শ্রমিক নেতার মন্তব্য প্রকাশ করে, যিনি নামাযের বিষয়টিকে নেতিবাচকভাবে দেখেছেন। বিষয়টি ধর্মীয় আচারের সাথে সম্পর্কিত হওয়া সত্ত্বেও বিবিসি বাংলা ওই প্রতিবেদনে কোনো ধর্মতাত্ত্বিকের মতামত নেয়ার প্রয়োজন অনুভব করেনি। এতে বিবিসি বাংলার অসৎ উদ্দেশ্য প্রমাণিত হয়।
লিগ্যাল নোটিশে বলা হয়, কারখানার মুসলিম কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের জন্য মসজিদে নামায বাধ্যতামূলক করার সিদ্ধান্তটি একটি প্রশংসনীয় উদ্যোগ। বাংলাদেশে প্রচলিত শ্রম আইন, ২০০৬ আওতায় এই ধরনের শৃঙ্খলামূলক ব্যবস্থা নেয়ার এখতিয়ার কারখানা কর্তৃপক্ষের আছে। গাজীপুরের সেই কারখানার কর্তৃপক্ষ বিবিসি বাংলাকে স্পষ্টই বলেছিল, কর্মীদের মধ্যে মতভেদ-দূরত্ব কমানোর একটি উপায় হিসাবে কারখানায় নামায বাধ্যতামূলক করার ওই সিদ্ধান্তটি তারা নিয়েছিলেন।
মুসলমানদের জন্য নামাযের গুরুত্ব ও নামায কায়িমের গুরুত্ব তুলে ধরে নোটিশে বলা হয়, নামায মুসলিমদের জন্য একটি বাধ্যতামূলক ইবাদত। সৎকাজে একে অপরকে আদেশ করাও একটি ইসলামী দায়িত্ব। পবিত্র কুরআন শরীফ ও হাদীছ শরীফে মুসলিমদেরকে সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধের জন্য বারবার নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানে দ্বীন ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃত এবং নাগরিকদের স্বাধীনভাবে ধর্মপালনের অধিকারও সংবিধানে দেয়া হয়েছে।
নোটিশে বলা হয়, উদ্দেশ্যমূলকভাবে কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করাটা বাংলাদশে প্রচলিত দ-বিধির ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। ডিজিটাল মাধ্যমে এমন ধর্মীয় অবমাননামূলক তথ্য সম্প্রচার করাটা ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২৮ ধারার অধীনে অপরাধ।
নোটিশে বলা হয়, নোটিশ পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে নোটিশগ্রহীতাসহ সংশ্লিষ্ট সকলকে সুস্পষ্ট বিবৃতি দিয়ে নামায বিষয়ক মন্তব্য ও সংবাদ প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় নোটিশদাতা আইনের আশ্রয় নেবেন বলে নোটিশে বলা হয়েছে।
-০-
আরও পড়ুন
সব ›
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩৩ তম পর্ব)
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব)
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩)
সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব)
মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।