সমুদ্রভিত্তিক সম্ভাবনা নিয়ে ‘সমুদ্রেই ভবিষ্যত’ শীর্ষক সেমিনার
চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সমুদ্রগামী ও সমুদ্র ভিত্তিক পেশা সম্পর্কিত ‘সমুদ্রেই ভবিষ্যত’ শীর্ষক সেমিনার।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নগরের আগ্রাবাদে জাতি-তাত্ত্বিক যাদুঘরের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সমুদ্রগামী জাহাজের পেশার (নেভিগেশন ও মেরিন ইঞ্জিনিয়ারিং) পাশাপাশি সমুদ্র-ভিত্তিক শিপিং অর্থাৎ জাহাজ চলাচল সম্পর্কিত ৩৫টি পেশার ওপরে আলোকপাত করেন চার্টার্ড মেরিন ইঞ্জিনিয়ার ড. সাজিদ হোসেন।
এসময় তিনি বলেন, সময়োচিত সঠিক সিদ্ধান্তে সুবিশাল সমুদ্রে এবং সমুদ্রকে কেন্দ্র করে অসংখ্য কর্মধারায় তরুণ-তরুণীদের জন্য সৃষ্টি হতেপারে সুনিশ্চিত ভবিষ্যত।
উচ্চ-মাধ্যমিকের পরে মেরিন একাডেমিসমূহে ব্যাচেলর অব মেরিটাইম সাইন্স অনার্স ডিগ্রী নিয়ে সমুদ্রগামী জাহাজের ডেক অফিসার এবং মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর সনদসহ আন্তর্জাতিক জাহাজ চলাচলের ব্যবস্থাপনা সম্পর্কিত বহুমুখী ধারায় রয়েছে অসংখ্য অবারিত পেশার সুযোগ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।