দুর্নীতির প্রশ্রয়দাতাদেরও বিচার করতে হবে -১২ দল
১২ দলীয় জোটের নেতারা আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সমালোচনা করে বলেছেন, শুধু কয়েকজন ব্যক্তি ও কর্মকর্তার দুর্নীতির বিচার করলে হবে না। যারা দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয় ও মদদ দেন তাদেরও বিচারের আওতায় আনতে হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তারা এ মন্তব্য করেন। ‘সীমাহীন লুটতরাজ, দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি ও আর্থিক অনিয়মের প্রতিবাদ’ শীর্ষক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামাল হায়দার বলেন, অতি সম্প্রতি দেশে অনেক ঘটনা ঘটেছে। সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজীরের অন্যায়-দুর্নীতির ঘটনা সবাই জানেন। কিন্তু আমার প্রশ্ন শুধু তাদের বিচার করলে হবে না। তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরও বিচার করতে হবে। সে জন্য সবাইকে রাজপথে নামতে হবে। তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো সম্ভব। আমি বিশ্বাস করি আমাদের আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।