সাদা চামড়ার কোন লোক আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চায় -মান্না
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘চোর-চোট্টা, বদমাইশের দল’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করেছেন, সাদা চামড়ার কোন লোক তার কাছে পার্বত্য চট্টগ্রাম চেয়েছে?
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের কর্মসূচিতে তিনি বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী উদ্দেশ্যে তিনি বলেন, সাদা চামড়ার কোন লোক আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চেয়েছে, তা আপনাকে জনসম্মুখে বলতে হবে। কোন দেশ, কোন সরকার, কোন সাদা চামড়ার লোক আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চায়?
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, শেখ হাসিনার তৈরি করা সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। অপেক্ষা করেন তিনিও স্যাংশন খাবেন। একজন বেনজীর কত ধরনের দুর্নীতি করেছেন। এখন আদালত তার যত সম্পত্তি আছে সবকিছু বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। বেনজীরের অবৈধ সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আগেই তদন্ত করতে চেয়েছিল। হাইকোর্টের নির্দেশে সেই তদন্ত বন্ধ হয়ে গেল। এটা কার নির্দেশ ছিল জনগণ জানতে চায়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।