ইসলামবিদ্বেষ:
সবচেয়ে বড় মুসলিম হাইস্কুলে অর্থায়ন বন্ধ করছে ফ্রান্স
, ২৮ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ফ্রান্সের সবচেয়ে বড় মুসলিম হাইস্কুলে অর্থায়ন বন্ধ করে দিচ্ছে দেশটির কট্টর ইসলামবিদ্বেষী সরকার। প্রশাসনিক ব্যর্থতা ও প্রশ্নবিদ্ধ শিক্ষাপদ্ধতির কারণে বিদ্যালয়টির বরাদ্দ বন্ধ করার কথা বলা হলেও কয়েকটি মানবাধিকার সংগঠনের দাবি, মুসলিম সম্প্রদায়ের ওপর ফরাসি সরকারের ক্রমবর্ধমান দমন-পীড়নের অংশ হিসেবেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের উত্তরাঞ্চলের লিলে শহরে অবস্থিত এই হাইস্কুলটির নাম প্রাইভেট স্কুল অ্যাভেরোয়েস। দেশটির প্রথম মুসলিম বিদ্যালয় হিসেবে ২০০৩ সালে শুরু হয় শিক্ষাপ্রতিষ্ঠানটির কার্যক্রম। ২০০৮ সালে ফরাসি সরকারের সঙ্গে চুক্তিতে আসে হাইস্কুলটি।
এখানে শিক্ষার্থীর সংখ্যা আট শতাধিক। ফ্রান্সের নিয়মিত পাঠ্যক্রম অনুসারেই এখানে শিক্ষার্থীদের পড়ানো হয়। পাশাপাশি দেওয়া হয় ধর্মীয় শিক্ষা।
গত অক্টোবরে হাইস্কুলটি নিয়ে ফ্রান্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদন মূল্যায়ন করেছিল রয়টার্স। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, মুসলিম হাইস্কুলটি প্রশাসনিক ও আর্থিক সমস্যায় ভুগছে। তা ছাড়া সেখানে এমন কিছু শেখানো হয় যা ফরাসি মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ ছাড়া, ২০২০ সালে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলটি পরিদর্শন শেষে একটি প্রতিবেদন দিয়েছিল যা পর্যালোচনা করেছে রয়টার্স। সেখানে বলা হয়েছিল, পর্যবেক্ষণে এমন কিছু পাওয়া যায়নি যাতে মনে হয় যে, এখানকার শিক্ষাপদ্ধতি প্রজাতন্ত্রের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল নয়।
ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সে সবচেয়ে বেশি মুসলিমের বসবাস। দেশটির পরিবেশ দিন দিন মুসলমানদের জন্য প্রতিকূল হয়ে উঠছে।
প্রাইভেট স্কুল অ্যাভেরোয়েসের এক শিক্ষার্থীর অভিভাবক মোহামেদ দাউদি মনে করেন, হাইস্কুলটিতে বরাদ্দ বন্ধের সিদ্ধান্ত গ্রেফ একটি অবিচার। তিনি বলেন, ‘একটি সম্প্রদায়কে মুছে ফেলার মতো ঘটনা এটা। এই অবিচারের সঙ্গে মিশে আছে অপমান।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












