অবৈধ বিদেশির সঠিক সংখ্যা জানে না ভারত সরকার
, ২৮ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ভারতে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে অনুচ্ছেদ ৬(এ) ঢুকিয়ে দেয়ার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে পিটিশনের শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে সোমবার কেন্দ্রীয় সরকার বলেছে, প্রকৃতপক্ষে কি পরিমাণ অবৈধ অভিবাসী আছেন ভারতে, সে সম্পর্কে ডাটা সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব হয়নি। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।
১৯৭১ সালের ২৫শে মার্চের পর আসামে বা উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের বিস্তারিত জানতে চায় আদালত। কিন্তু তার জবাবে সোমবার সুপ্রিম কোর্টের কাছে ওই মন্তব্য করে সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় বাল্লা এ সময় আদালতে বলেছে, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে মোট ১৪,৩৪৬ জন বিদেশিকে ফেরত পাঠানো হয়েছে অতিরিক্ত সময় অবস্থান, ভিসার নীতি লঙ্ঘন ও বেআইনি প্রবেশ সহ বিভিন্ন কারণে। ১৯৬৬ সালের ১লা জানুয়ারি থেকে ১৯৭১ সালের ২৫শে মার্চ পর্যন্ত মোট ১৭,৮৬১ জনকে নাগরিকত্ব দেয়া হয়েছে। উপরন্তু ১৯৬৬ সালের ১লা জানুয়ারি ও ১৯৭১ সালের ২৫শে মার্চের মধ্যে ভারতে প্রবেশকারী ৩২,৩৮১ জনকে বিদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে। ২০২৩ সালের ৩১শে অক্টোবর পর্যন্ত ফরেনার্স ট্রাইব্যুনালের নির্দেশে এ তথ্য হাজির করা হয়েছে।
এ সময় ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী সীমান্তে বেড়ার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। বলা হয়, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের আছে প্রায় ২২১৬.৭ কিলোমিটার সীমান্ত। এর মধ্যে শতকরা প্রায় ৭৮ ভাগেই বেড়া নির্মাণ হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)