দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
বেড়েই চলছে ইসরাইলী সেনা হতাহতের সংখ্যা
, ২৮ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
হামাসের সামনে ঘাম ছুটে যাচ্ছে দখলদার ইসরাইলি সেনাদের। গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ইসরাইলি সেনাদের সাথে দুর্ধর্ষ লড়াই চলছে যোদ্ধাদের। দিনে দিনে যেন আরও শক্তিশালী হয়ে উঠছে হামাস। অন্যদিকে ইসরাইলি সৈন্যদের মৃত্যু যেন অনিবার্য হয়ে উঠেছে। যার প্রমাণও মিলেছে এতোদিনের লড়াইয়ে। মৃত্যুর পাশাপাশি বিকলাঙ্গ হচ্ছে হাজার হাজার ইসরাইলি সৈন্য।
সোমবার ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার গাজার খান ইউনিস এলাকার একটি স্কুলের কাছে হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তুমুল সংঘর্ষে নিহত হয়েছে সাত ইসরাইলি সেনা। আহত হয়েছে আরও চারজন।
ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর পঞ্চম ব্রিগেডের আট হাজার একশ’ এগারতম ব্যাটালিয়নের সেনারা শহরের একটি স্কুলের কাছে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে নিহত হয়। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল নিহত সাত সেনা সদস্যের ছবিও প্রকাশ করেছে।
শুধু তাই নয় এক পর্যায়ে হামাসের সাথে না পেরে হেলিকপ্টার গানশিপের পাশাপাশি ডাকা হয় যুদ্ধবিমান। এসব বিমান থেকে ফেলা হয় যুদ্ধসরঞ্জাম। আইডিএফের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক স্থল অভিযানে অংশ নিয়ে শতাধিক সেনা নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে শতশত সৈন্য।
ইসরাইলি বাহিনী বলছে, স্কুল থেকে গুলি চালানো হামাস যোদ্ধাদের মোকাবেলায় এক পর্যায়ে হেলিকপ্টার গানশিপ এবং যুদ্ধবিমানকে ডাকা হয়। এর আগে গত রোববার গাজায় আরও তিন ইসরাইলি সেনার মৃত্যু হয়। খান ইউনিসে স্থল অভিযান শুরুর পর থেকে ইসরাইলি সেনাদের হতাহতের সংখ্যা বেড়েছে।
ইসরাইলের বিলিয়ন ডলারে র সেনাবাহিনী হামাসকে যতই কোণঠাসা করে ফেলার দাবি করছে, ততই যেন হামাস আরও ভয়ংকর হয়ে উঠছে। এরিমধ্য সশস্ত্র সংগঠনকি হুশিয়ারী দিয়ে বলেছে, তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত এক জন বন্দিও গাজা থেকে বেঁচে ফিরতে পারবেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












