বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীরপাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছেপুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

সপ্তাহেরও বেশি সময় ধরে চলা দাবানল নিয়ন্ত্রনে হিমশিম খাচ্ছে ফ্রান্স। এখনও কারা পড়েন আয়ুর্বেদিক, ইউনানী কলেজে?

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, রাত ১:৩০
সপ্তাহেরও বেশি সময় ধরে চলা দাবানল নিয়ন্ত্রনে হিমশিম খাচ্ছে ফ্রান্স।  এখনও কারা পড়েন আয়ুর্বেদিক, ইউনানী কলেজে?
পরিচিত মহলে আফসানার খ্যাতি একজন মেধাবী ছাত্রী হিসেবেই। ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-তিনটিতেই তার মেধাক্রম ছিলো শুরুর দিকেই।
তবে আফসানার ইচ্ছে ছিলো ডাক্তারি পড়ার। মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছিলেন, তার ইচ্ছেপূরণের পথ খুলতে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। মেধাতালিকায় সুযোগ না পাওয়ায় ডাক্তারি পড়ার স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো।
এদিকে আফসানার ছোট বোন তখন গুরুতর অসুস্থ। লিভারের জটিলতায় প্রায় ছয় মাস ধরে ভুগছিলো সে। একদিন আফসানার মা ছোট মেয়েকে নিয়ে চলে গেলেন মিরপুরে অবস্থিত সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল হাসপাতালে। পাশের বাসার এক আপা এখানকার চিকিৎসার কথা বলেছিলেন। আফসানার মা বলছিলেন, “কত চেষ্টাই তো করলাম, একবার করিয়েই দেখি এখানে!”
অ্যালোপ্যাথির ডাক্তার যেখানে তিন মাসের ডোজ দিয়েছিলেন, সেখানে ইউনানীর ডাক্তার দিলেন মাত্র এক মাসের ওষুধ। এতেই মেয়ে সুস্থ হয়ে উঠলো।
মেয়েকে নিয়ে হাসপাতালে নিয়মিত যাওয়া-আসার মধ্যেই চোখে পড়লো এখানকার মেডিকেল কলেজ। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আফসানার মায়ের মনে আশা জাগতে লাগলো। ডাক্তারি পড়ার ইচ্ছে ছিলো মেয়েটির। যদি এখানেই পড়াই, তাহলে কেমন হয়? খোঁজখবর নিয়ে দেখলেন, ভবিষ্যতের সম্ভাবনাও মন্দ নয়।
এরপর ভর্তি পরীক্ষা দিলো আফসানা। টিকেও গেলো। এমবিবিএস বা বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) না হোক, অন্তত বিইউএমএস (ব্যাচেলর অব ইউনানী মেডিসিন অ্যান্ড সার্জারি) পাশ করে হলেও তো ডাক্তার হওয়া যাবে।
দেশের মধ্যে একমাত্র সরকারি স্নাতক বা ব্যাচেলর পর্যায়ের মেডিকেল কলেজ:
মিরপুরে অবস্থিত সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজটি দেশের একমাত্র স্নাতক (ব্যাচেলর) পর্যায়ের ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। কলেজটিতে দুটি কোর্স চালু আছে-ব্যাচেলর অব ইউনানী মেডিসিন অ্যান্ড সার্জারি (বিইউএমএস) এবং ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএএমএস)। এই দুটি কোর্সই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধিভুক্ত।
মোট ৫০টি আসনের মধ্যে ২৫টি ইউনানী, ২৫টি আয়ুর্বেদিক শাখার জন্য বরাদ্দ। লিখিত (এমসিকিউ) পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হয়। প্রতিবছর গড়ে প্রায় এক হাজার পরীক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশ নেন। সরকারি-বেসরকারি ইউনানী ও আয়ুর্বেদিক কলেজের পাশাপাশি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোর (বিইউএমএস, বিএএমএস, বিএইচএমএস) ভর্তির পরীক্ষাও একসাথে অনুষ্ঠিত হয়। এই ভর্তি কার্যক্রম পরিচালিত হয় সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের আওতায়।
এই কলেজ থেকে স্নাতক শেষ করে ভারত, চীন, জাপান, শ্রীলঙ্কা, কোরিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। দেশের ভেতরেও সাইকোলজি, নিউট্রিশন, মাইক্রোবায়োলজির মতো বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ রয়েছে।
পড়তে হচ্ছে আধুনিক চিকিৎসা নিয়েও:
বিকল্প চিকিৎসাপদ্ধতি হলেও বিইউএমএস ও বিএএমএস কোর্সের পাঠ্যসূচিতে শিক্ষার্থীদের জন্য অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, মেডিসিন, সার্জারি, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, শিশু রোগবিদ্যা, কমিউনিটি মেডিসিন এবং ফরেনসিক মেডিসিনের মতো আধুনিক চিকিৎসাশাস্ত্রের মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি আছে ন্যাচারাল মেডিসিনের জন্য পৃথক সিলেবাসও।
তবে এই কারিকুলামে রয়েছে কিছু পার্থক্য। এই কলেজেরই প্রাক্তন ছাত্র (বর্তমান জ্যেষ্ঠ প্রভাষক) ড. নাজমুল হুদা বলেন, “অন্য যেকোনো ফার্মেসি ডিপার্টমেন্ট মূলত কেমিক্যাল নিয়েই পড়াশোনা করে। কিন্তু এখানে একটি ওষুধে কী কী কম্পোজিশন আছে, কোন গাছ কীভাবে কাজ করে, একটি গাছ বা হার্বসে এল্কালয়েড, রেজিন-এসব কী কী থাকে, তা নিয়েই পড়ানো হয়।”
তিনি আরও বলেন, “ফার্মাকোলজিতে যেমন পশ্চিমা মেডিসিন ২০-৩০ শতাংশ রয়েছে, তবে ফার্মাকোগনসিতে আমরা সম্পূর্ণটাই ন্যাচারাল হার্বস ও প্ল্যান্টস নিয়ে পড়ি। আবার ফার্মেসি ও ফার্মাসিউটিক্সে একটি ওষুধের কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে প্রস্তুতপ্রণালি, সংরক্ষণ, মান রক্ষা, বাজারজাতকরণ-সবকিছু নিয়েই আমাদের কারিকুলামে পড়ানো হয় এবং শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো হয়।”
চিকিৎসক -ফার্মাসিস্ট দুদিকই থাকছে খোলা:
কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে রয়েছে বিভিন্ন ধরনের ওষুধি গাছের বাগান। চিকিৎসাশিক্ষার পাশাপাশি যেন উৎপাদন ও গবেষণার দিকে যাওয়া যায়, সে উদ্দেশ্যে রয়েছে গবেষণাগার, প্যাথলজি, আয়ুর্বেদিক ও ইউনানী ফার্মাকোলজির পৃথক ল্যাব, ফার্মেসি ল্যাব এবং অ্যানাটমি মিউজিয়াম। ফলে এখান থেকে বের হয়ে একজন শিক্ষার্থী শুধু চিকিৎসক নয়, বরং ফার্মাসিস্ট হিসেবেও কাজ করতে পারেন।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওমর ফারুক পড়ছেন আয়ুর্বেদিক বিষয়ে। তার ইচ্ছে, ভবিষ্যতে প্রোডাকশনে যুক্ত হওয়ার। ফারুক বলেন, “আমার ইচ্ছে প্রোডাকশনে যাবার। আবার ধরুন, সারা সপ্তাহ প্রোডাকশনে থেকে জুমুয়া ও শনিবার চেম্বারে বসতে পারবো। এতে আমি আয়ুর্বেদিক ওষুধ তৈরি থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত পুরো প্রক্রিয়ার সাথেই যুক্ত থাকতে পারবো।”
তৃতীয় বর্ষ থেকে শিক্ষার্থীদের প্রোডাকশন বিষয়ক পাঠ দেওয়া হয়। পাঁচ বছর মেয়াদি একাডেমিক পাঠক্রমে মোট তিনটি প্রফেশনাল পরীক্ষা (প্রফ) হয়। প্রতি দেড় বছর পরপর একটি করে প্রফ ফাইনাল হয়। প্রথম প্রফের সময়সীমা দেড় বছর, দ্বিতীয় প্রফের দুই বছর এবং তৃতীয় প্রফের দেড় বছর। প্রথম প্রফে পাঁচটি কোর্স, দ্বিতীয় প্রফে আটটি এবং তৃতীয় প্রফে চারটি কোর্স থাকে।
ফারুক বর্তমানে দ্বিতীয় প্রফে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন। এই পরীক্ষাটিকেই সবচেয়ে কঠিন বলে মনে করেন তিনি। তাই দিনরাত এক করে পড়াশোনা করছেন।
ফারুক বা আফসানার মতো বেশিরভাগ শিক্ষার্থীই এখানে এসেছে ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়ে। এমনই আরেকজন হলেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহসান হাবীব। এর আগে ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির ওপর তেমন আস্থা ছিলো না তার। কিন্তু পড়তে এসে বুঝেছেন, এ চিকিৎসাপদ্ধতি এখনো অধিকাংশ মানুষের কাছে অজানা।
তিনি বলেন, “বেশিরভাগ মানুষের ধারণা হলো, আমরা যারা ন্যাচারাল মেডিসিন প্র্যাকটিস করি, তারা এমবিবিএস পাশ করা শিক্ষার্থীদের মতো পড়াশোনা করি না। কিন্তু বাস্তবতা হলো, আমাদের ওপর চাপ এমবিবিএস ছাত্রদের চেয়ে কোনো অংশে কম নয়। আমরা কোনো ডিপ্লোমা করছি না বা ছোটখাটো কোর্স করে নামের আগে ‘ডাক্তার’ বসাচ্ছি না। আমাদেরও আইটেম পরীক্ষা, কার্ড ফাইনাল, টার্ম, প্রফ দিতে হয়। আর প্রফগুলোতে পাশ করতেও হিমশিম খেতে হয়।”
পড়াশোনা একই, কিন্তু সুযোগ কম:
ইউনানী ও আয়ুর্বেদিক শত শত বছরের পুরোনো ও আদি চিকিৎসাপদ্ধতি। গ্রিক থেকে ইউনানী, ভারতীয় উপমহাদেশ থেকে আয়ুর্বেদিক এবং জার্মানি থেকে হোমিওপ্যাথিক চিকিৎসার উৎপত্তি। মূলত ভেষজ, প্রাণিজ ও খনিজ উপাদাননির্ভর এই ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা।
সারা বিশ্বেই বিকল্প চিকিৎসা পদ্ধতির চাহিদা এখন বাড়ছে। প্রাকৃতিক উপায়ে, তুলনামূলক কম খরচে এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন হওয়ায় এই চিকিৎসাপদ্ধতির প্রতি আগ্রহ বাড়ছে। বিশেষ করে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগের মতো অসংক্রামক রোগগুলোতে যেখানে অ্যালোপ্যাথি প্রায়শই ব্যর্থ হচ্ছে, সেখানে বিকল্প চিকিৎসা উল্লেখযোগ্য সাফল্য দেখাচ্ছে।
তবে বড় সীমাবদ্ধতা হলো-দেশে উচ্চশিক্ষার সুযোগ নেই, গবেষণাও সীমিত। প্রায় ৩০ বছর ধরে সরকারি দুটি কলেজ ও হাসপাতালে শিক্ষক ও চিকিৎসকরা প্রভাষক ও মেডিকেল অফিসার হিসেবে চাকরিতে প্রবেশ করছেন। কিন্তু পদোন্নতির সুযোগ না থাকায়, প্রভাষক ও মেডিকেল অফিসার হিসেবেই তারা অবসর নিচ্ছেন।
তবু ইউনানী ও আয়ুর্বেদিকে ব্যাচেলর ডিগ্রি বা ডিপ্লোমা নেওয়ার পর কাজের সুযোগের অভাব নেই। সরকারি মেডিকেল অফিসার হওয়ার সুযোগ রয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পেও কাজ করার সুযোগ আছে। ওষুধ প্রশাসন অধিদপ্তরেও নিয়োগের সুযোগ রয়েছে।
বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার স্বাস্থ্য প্রকল্পে মেডিকেল প্রতিনিধি হিসেবে কাজ করা যায়। কেউ ফার্মাসিউটিক্যালস-এ, কেউ ক্লিনিশিয়ান হিসেবে, কেউ বা প্রোডাকশন অফিসার, এক্সিকিউটিভ বা ম্যানেজমেন্ট বিভাগে যুক্ত হচ্ছেন। ইউনানী ও আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী বিভিন্ন কোম্পানিতে এখানকার পাস করা ছাত্ররা কাজ করছেন।
এমনকি অনেক অ্যালোপ্যাথিক কোম্পানি ইউনানী ও আয়ুর্বেদিক শাখা খুলেছে। যেমন-স্কয়ার, একনে, ড্রাগ ইন্টারন্যাশনাল, রেডিয়েন্ট-এই কোম্পানিগুলোতেও এখানকার গ্র্যাজুয়েটরা কাজ করছেন। চার-পাঁচ বছর কাজ করলে অনেকে নিজ নিজ ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠেন।
ঢাকার মিরপুরে অবস্থিত সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের তিনটি প্রধান শাখা-কলেজ, হাসপাতাল ও গবেষণা/উৎপাদন বিভাগ। এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় ১৯৮৪ সালে ‘দেশীয় চিকিৎসা উন্নয়ন প্রকল্প’ হিসেবে। এরপর ১৯৮৯ সালে এটি সরকারি ইউনানী-আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হিসেবে স্বীকৃতি পায়। ১৯৯০ সালের ১০ মার্চ শুরু হয় প্রথম ব্যাচের ক্লাস।
এখন পর্যন্ত ২৯টি ব্যাচ পাশ করে বেরিয়ে গেছে। ৩০তম ব্যাচ শিক্ষানবীশ পর্যায়ে রয়েছে। ৩১ থেকে ৩৫তম ব্যাচ বর্তমানে একাডেমিক পর্যায়ে এবং ৩৬তম ব্যাচের ভর্তি পরীক্ষা চলছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী ১৭ ঘণ্টা আগে শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ৩ দিন আগে আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ৬ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ১১ নভেম্বর, ২০২৬ একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৯ নভেম্বর, ২০২৬ আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬