সন্ত্রাসী ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, জাতিসংঘের সাত কর্মীকে আটক করেছে হুথিরা
, ০৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৭ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের জন্য কর্মরত বেশ কয়েকজনকে আটক করেছে হুথিরা। গত জুমুয়াবার (২৪ অক্টোবর) হুথিদের একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
চলতি সপ্তাহের শুরুতে ১৫ জন বিদেশিসহ ২০ জন জাতিসংঘের কর্মীকে আটক রাখার পর ছেড়ে দেওয়া হয়েছিলো।
হুথিরা বছরের পর বছর ধরে জাতিসংঘের কর্মী এবং সাহায্য কর্মীদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে। তবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা গ্রেপ্তার কার্যক্রম ত্বরান্বিত করেছে।
সানার নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, ‘সন্ত্রাসী ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাত জন জাতিসংঘ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ’
আরেকটি হুথি সূত্র জাতিসংঘের কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে, তবে কতজন তা নির্দিষ্ট করেনি। এ বিষয়ে এএফপির মন্তব্যের অনুরোধে জাতিসংঘ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সমর্থিত সরকার হুথিদের বিরোধিতা করেছে এবং নতুন গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে। তারা এগুলোকে ‘উত্তেজনা বৃদ্ধির একটি রূপ’ হিসেবে মন্তব্য করেছে।
ইরানের ‘প্রতিরোধের অক্ষ’র গুরুত্বপূর্ণ অঙ্গ- হুথিরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে দুই বছরের গাজা যুদ্ধের সময় প্রায়শই লোহিত সাগরে জাহাজ এবং ইসরায়েলি ভূখ-ে গুলি চালিয়েছে। সন্ত্রাসী ইসরায়েলও লেবাননে অসংখ্য হামলা চালিয়েছে। গত আগস্টে একটি বড় হামলায় হুথিদের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য নিহত হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)