পাকিস্তানে আবার বাড়ছে দারিদ্রের হার
, ০৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৭ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
প্রায় দুই দশক ধরে পাকিস্তানে দারিদ্র্য ক্রমশ হ্রাস পাচ্ছে। ২০০১-০২ অর্থবছরে পাকিস্তানে দারিদ্রের হার ছিলো ৬৪ শতাংশ। সেখান থেকে কমে ২০১৮-১৯ অর্থবছরে ২২ শতাংশে নেমে আসে। কিন্তু চলতি বছরে বিশ্বব্যাংকের প্রকাশিত রিপোর্ট বলছে, পাকিস্তান এখন উল্টো পথে- অর্থাৎ দারিদ্রের হার আবার বেড়েছে।
এই পরিস্থিতি হঠাৎ ধস নয়, বরং দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতার ফল। ২০১৫ সালের পর থেকেই দারিদ্র্য হ্রাসের গতি কমে যাচ্ছিলো, আর দুর্বল সেফটি নেট, মানবসম্পদের ঘাটতি, প্রাকৃতিক দুর্যোগ ও মুদ্রাস্ফীতির মতো ধাক্কা পরিস্থিতিকে আরো নাজুক করে তোলে। ২০১৮ সালের পর থেকে দারিদ্র্য বৃদ্ধির ধারা শুরু হয়।
প্রতিবেদন অনুসারে, দারিদ্র্য কমার ৫৭ শতাংশ অংশই কৃষিবহির্ভূত আয়ের কারণে হয়েছিলো- যেমন শহরভিত্তিক অনানুষ্ঠানিক কাজ, সেবা খাত ও রেমিট্যান্স।
এসব খাত অস্থায়ী ছিলো, তাই এটি স্থায়ী সুরক্ষা দিতে পারেনি। ফলে সামান্য ধাক্কাতেই লাখো মানুষ আবার দারিদ্রের ফাঁদে পড়ে গেছে।
সর্বশেষ সংকট যেমন করোনা, মুদ্রাস্ফীতি ও ২০২২ সালের ভয়াবহ বন্যা- এসব ঘটনাই শুধু পরিস্থিতি ত্বরান্বিত করেছে। আসল সমস্যা হলো, দুর্বল কাঠামো ও অরক্ষিত জনগোষ্ঠী।
ভবিষ্যতে এই প্রবণতা রোধ করতে হলে দারিদ্র্যকে শুধু সাময়িক ধাক্কার ফল নয়, বরং ভঙ্গুর ব্যবস্থার স্বাভাবিক পরিণতি হিসেবে বুঝতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)