সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়ে টানাপোড়েনে বিচারকরা
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পর নজিরবিহীন চাপের মুখে পড়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা শুধু আদালতের কাজই কঠিন করে তোলেনি, আইসিসির বিচারক ও প্রসিকিউটরদের ব্যক্তিগত জীবনেও ডেকে এনেছে অস্বস্তি ও অনিশ্চয়তা। গাজায় যুদ্ধ চলাকালীন সন্ত্রাসী ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওয়াশিংটন সরাসরি আদালতের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। যা আন্তর্জাতিক পরিম-লে এক বিরল ও বিতর্কিত ঘটনা।
দৈনন্দিন জীবনে অদেখা চাপ: আইসিসির বিচারক ও প্রসিকিউটররা জানায়, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর তাদের ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড ও অনলাইনে আর্থিক সেবার মতো দৈনন্দিন জীবন-যাপন সংক্রান্ত বিভিন্ন পরিষেবা হঠাৎই অকার্যকর হয়ে পড়ে। অনেকেই ডিজিটাল পরিষেবায় প্রবেশাধিকার হারান, এমনকি দৈনন্দিন ব্যবহৃত ই-বুক বা স্মার্টহোম সেবাও বন্ধ হয়ে যায়। বিশেষ করে সবচেয়ে বড় ধাক্কা লাগে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা থেকে, যেখানে নিয়মিত আন্তর্জাতিক কনফারেন্স বা আলোচনায় অংশ নেওয়া তাদের কাজের অংশ ছিলো।
একাধিক বিচারক জানান, নিষেধাজ্ঞা তাদের পরিবারের সদস্যদের ওপরও প্রভাব ফেলেছে, বিশেষ করে সন্তানদের শিক্ষা ও ভ্রমণ পরিকল্পনায়। এক বিচারক বলেন, ‘আমাদের এমন এক তালিকায় ফেলা হয়েছে যেখানে সাধারণত অপরাধী বা সন্ত্রাসী কর্মকা-ে জড়িতদের নাম থাকে। এটি আমাদের পেশাগত সম্মান ক্ষুন্ন করে।’
চাপের মধ্যেও অটল আইসিসি: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট বিভিন্ন বাধা ও প্রতিকূলতা উপেক্ষা করেই তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয়ের কথা জানিয়েছেন আইসিসির বিচারক ও প্রসিকিউটররা। তারা বলছেন, এই নিষেধাজ্ঞা বিচারপ্রক্রিয়া থামাতে পারবে না। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল ও অবিচল থেকে তারা তদন্ত ও শুনানির কাজ চালিয়ে যাবেন। চাপ যতই হোক, ন্যায়বিচারের দায় থেকে তারা পিছিয়ে যাবেন না।
গত জুমুয়াবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার কারণে হেগের আদালতের নয়জন কর্মকর্তা যাদের মধ্যে ছয়জন বিচারক এবং প্রধান প্রসিকিউটরও রয়েছেন- ব্যক্তিগত আর্থিক লেনদেন, অনলাইনে কেনাকাটা, অ্যাকাউন্ট ব্যবস্থাপনা এমনকি ই-মেইল ব্যবহারের ক্ষেত্রেও বড় ধরনের বাধার মুখে পড়ছেন। তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে, যা সাধারণত সন্ত্রাসবাদ বা গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আরোপ করতে দেখা যায়।
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে চাপ, হুমকির অভিযোগ: নিষেধাজ্ঞা ছাড়াও আইসিসির ওপর রাজনৈতিক চাপও বাড়ছে। গত জুলাইয়ে মিডল ইস্ট আই জানায়, সন্ত্রাসী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর প্রধান প্রসিকিউটর করিম খানকে ‘হত্যার’ হুমকি দেওয়া হয়। হুমকিদাতা ছিলো ব্রিটিশ-সন্ত্রাসী ইসরায়েলি আইনজীবী নিকোলাস, যে নেতানিয়াহুর পরামর্শদাতাদের একজনের সঙ্গে যুক্ত।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।