প্রথমবারের মতো ২ কোটি টন ছাড়াবে মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদন
, ২৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদন চলতি বছর প্রথমবারের মতো দুই কোটি টন ছাড়াতে যাচ্ছে। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড (এমপিওবি) জানিয়েছে, দক্ষ ফসল সংগ্রহ প্রক্রিয়া, শ্রম সংকট কমে আসা এবং পরিপক্ব বাগানগুলোয় উৎপাদন বাড়ার কারণে এ প্রবৃদ্ধি দেখা দিয়েছে। খবর রয়টার্স ও হেলেনিক শিপিং নিউজ।
দেশটির এ রেকর্ড উৎপাদনের কারণে সামনের দিনগুলোয় পণ্যটির মজুদও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে কমে আসতে পারে পাম অয়েলের দাম।
এমপিওবির মহাপরিচালক আহমাদ পারভেজ গোলাম কাদির বলেন, ‘অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে এবং ফসল সংগ্রহের দক্ষতা বজায় থাকলে চলতি বছর পাম অয়েলের উৎপাদন দুই কোটি থেকে ২ কোটি ৫ লাখ টনের মধ্যে থাকবে।’
তিনি আরো বলেন, ‘পাম অয়েল উৎপাদন দুই কোটি টনের সীমা অতিক্রম করা শুধু একটি পরিসংখ্যানগত অর্জন নয়। বরং বাজার সহায়ক পরিস্থিতি ও বাগানের উৎপাদনশীলতায় কাঠামোগত উন্নতিরও প্রতিফলন।’
এমপিওবি আরো জানায়, নভেম্বরে মালয়েশিয়ার পাম অয়েলের মজুদ সাড়ে ছয় বছরের সর্বোচ্চে পৌঁছেছে। মজুদ বাড়ার পেছনে ভূমিকা রেখেছে দেশটি থেকে রফতানি কমে যাওয়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)