সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান মার্কিন সিনেটরদের
আল ইহসান ডেস্ক:
গাজায় ইসরায়েলি দখলদারদের হামলায় একের পর এক সাংবাদিক হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন প্রভাবশালী ডেমোক্র্যাটিক সিনেটর। তারা সাংবাদিকদের সুরক্ষা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সন্ত্রাসী ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।
গত বৃহস্পতিবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত বুধবার সিনেটর ব্রায়ান শ্যাটজের নেতৃত্বে ছয়জন সিনেটর এক যৌথ চিঠিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। চিঠিতে স্বাক্ষর করে অন্যান্য আরো পাঁচ সিনেটর।
চিঠিতে তারা উল্লেখ করে, গত ১০ আগস্ট গাজার আল-শিফা হাসপাতালের কাছে সাংবাদিকদের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার প্রতিবেদক আনাস আল-শরিফ, সাংবাদিক মোহাম্মদ ক্রাইকিয়া, তিনজন ক্যামেরা অপারেটর এবং একজন ফ্রিল্যান্স রিপোর্টার নিহত হন।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বর্বর হামলায় এখন পর্যন্ত ২৩৮ জন সাংবাদিক নিহত হয়েছেন।
চিঠিতে সিনেটররা অভিযোগ করে, দখলদার ইসরায়েল দাবি করলেও আল-শরিফ হামাসের সদস্য ছিলেন এমন কোনও “প্রত্যয়জনক প্রমাণ” দিতে পারেনি তারা। তারা বলেছে, সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হলে তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
তারা আরও বলেছে, “এই হামলার সামরিক উদ্দেশ্যের স্পষ্ট ব্যাখ্যা না থাকায়, এটিকে দখলদার ইসরায়েলের স্বীকারোক্তি হিসেবে ধরা যায় যে তারা ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের হত্যা করছে, যারা বিশ্বকে গাজার বাস্তবতা দেখাচ্ছেন। ”
চিঠিতে আরও আহ্বান জানানো হয়, সন্ত্রাসী ইসরায়েল যেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে গাজায় প্রবেশের অনুমতি দেয় এবং সেন্সরশিপ প্রত্যাহার করে। সিনেটরদের মতে, সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী বিশ্বাসযোগ্যতাকেই ক্ষুণœ করছে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।