হামাসের বীরত্ব:
ইসরাইলে সম্মিলিত আক্রমণ চালালো ইয়েমেনি বাহিনী
, ২৯ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। একইসঙ্গে অধিকৃত জাফা এবং আশকেলিয়নে দুটি ড্রোন হামলাও চালানো হয়েছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গত জুমুয়াবার (২২ আগস্ট) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে ইয়াহিয়া সারি দাবি করেন, এই অভিযানে 'ফিলিস্তিন ২' ধরনের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছে এবং সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
সারি বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে যে এই ক্ষেপণাস্ত্র হামলা শত্রুদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যার ফলে লাখ লাখ ইসরাইলি আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে।
তিনি আরও বলেন, এই অভিযান নির্যাতিত ফিলিস্তিনি জনগণ এবং তাদের যোদ্ধাদের (হামাস) সমর্থনে এবং ইহুদিবাদী সরকারের গাজায় গণহত্যা ও খাদ্য সামগ্রী অবরোধের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে।
মুখপাত্র আরও বলেন, ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন ইউনিট জাফা এবং আশকেলনের অধিকৃত এলাকায় ইহুদিবাদী সরকারের অবস্থান লক্ষ্য করে দুটি ড্রোন ব্যবহার করে আরও দুটি অভিযান পরিচালনা করেছে, যা ইসরাইলের সামরিক এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে বলে জানিয়েছে বাহিনী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)