বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীরপাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছেপুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

সন্ত্রাসী ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা-অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান এরদোগানের

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, সকাল ৬:৫৬

আল ইহসান ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আবারও গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসী ইসরায়েলকে তার প্রতিশ্রুতি মানতে বাধ্য করতে হলে আন্তর্জাতিক সমাজকে নিষেধাজ্ঞা ও অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে চাপ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে তিনি জানান, গাজার জনগণের পাশে থেকে প্রয়োজনীয় সব সহায়তা দিতে আঙ্কারা সম্পূর্ণ প্রস্তুত।
গত জুমুয়াবার (২৪ অক্টোবর) তিন দিনের উপসাগরীয় সফর শেষে দেশে ফেরার পথে রাষ্ট্রীয় বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেন, সন্ত্রাসী ইসরায়েলের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপই এখন একমাত্র কার্যকর উপায়। এর মাধ্যমে গাজার যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
এরদোগান বলেন, “ইসরায়েলকে তার প্রতিশ্রুতি মানতে বাধ্য করতে হবে নিষেধাজ্ঞা ও অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে। আমরা ইতোমধ্যেই এই লক্ষ্য পূরণের জন্য পদক্ষেপ নিচ্ছি এবং তা অব্যাহত রাখবো।” তিনি আরও জানান, ‘গাজা টাস্ক ফোর্স’ গঠনের বিষয়টি নিয়ে বহুমাত্রিক আলোচনা চলছে, যেখানে তুরস্কের ভূমিকা থাকবে মানবিক সহায়তা ও পুনর্গঠন প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়া।
সম্প্রতি ইসরায়েলের প্রধান সন্ত্রাসী নেতানিয়াহু গাজায় তুর্কি সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে আপত্তি তুলেছিলো। এর জবাবে এরদোগান বলেন, “এই বাহিনীর কাঠামো বা ধরন এখনো নির্ধারিত হয়নি। আমরা প্রাথমিক অবকাঠামোগত কাজ চালিয়ে যাচ্ছি।”
তিনি আরও যোগ করেন, “গাজা ইসলামি বিশ্বের জন্য এক বড় পরীক্ষা। এই পুনর্জাগরণ সম্ভব কেবল ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে। একা তুরস্ক, মিশর বা অন্য কোনো উপসাগরীয় দেশ এককভাবে এটি করতে পারবে না।”
তুর্কি প্রেসিডেন্ট জানান, সাম্প্রতিক উপসাগরীয় সফরে তিনি প্রতিটি দেশে গাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত বৈঠক করেছেন। তার পররাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী বর্তমানে বিভিন্ন দেশে আলোচনার মাধ্যমে এই প্রচেষ্টা এগিয়ে নিচ্ছেন। এরদোগান বলেন, “আমরা উপসাগরীয় দেশগুলোর ভাই-বোনদের কাছে স্পষ্টভাবে বলেছি এখন কথার নয়, কাজের সময়।”
এরদোগান দৃঢ়ভাবে জানান, “গাজা আবার দাঁড়াবে এতে সন্দেহ নেই। এজন্য সেখানে অবিরাম মানবিক সাহায্যের প্রবাহ অত্যন্ত জরুরি।” তিনি বলেন, “আমরা কখনো মিশরে সাহায্য পাঠানো বন্ধ করিনি। সরকার ও বেসরকারি সংস্থার পাঠানো ট্রাকভর্তি সহায়তা গাজায় পৌঁছে দেওয়া হচ্ছে। সম্প্রতি আমাদের ১৭তম ‘কাইন্ডনেস শিপ’ এল-আরিশ বন্দরে পৌঁছেছে।”
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই তুরস্ক ফিলিস্তিনি জনগণের পাশে থেকে কূটনৈতিক, মানবিক ও নৈতিক ভূমিকা পালন করছে। মানবিক সাহায্য, আন্তর্জাতিক আইনভিত্তিক জবাবদিহি এবং মধ্যস্থতা প্রচেষ্টা এই তিন দিকেই সক্রিয় ভূমিকা রাখছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এটি দেশটির ইতিহাসে অন্যতম বৃহৎ মানবিক অভিযান।
দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (অঋঅউ) জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ১ লাখ ১ হাজার টনের বেশি সহায়তা পাঠানো হয়েছে। এ পর্যন্ত ১৬টি কার্গো জাহাজ ও ১৪টি বিমান খাদ্য, পানি, তাঁবু, কম্বল, স্বাস্থ্যসামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে গাজায় পৌঁছেছে। এর মধ্যে ২৫ হাজার টন খাদ্য, ৩ হাজার টন পানীয় এবং ২৪৭ টন চিকিৎসা সামগ্রী রয়েছে। তথ্যসূত্র: ডেইলি সাবাহ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েল আল ইহসান ডেস্ক: ইরানের জ্বালানি স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বায়ুম-লে ১৫ লাখ টন কার্বন ডাই… ১৭ ঘণ্টা আগে নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান ১৭ ঘণ্টা আগে ২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ ২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ ১৭ ঘণ্টা আগে পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ… ১৭ ঘণ্টা আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.… ১৭ ঘণ্টা আগে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ ১৮ ঘণ্টা আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১৮ ঘণ্টা আগে স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল ১ দিন আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১ দিন আগে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ৪ দিন আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ৪ দিন আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ৪ দিন আগে