মুসলমানদের নিরাপত্তা জোরদারে যুক্তরাজ্যে ১৪ কোটি টাকার তহবিল ঘোষণা
, ০৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার দেশজুড়ে মুসলিম ও মসজিদগুলোর নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ১ কোটি পাউন্ড (প্রায় ১৪ কোটি টাকার সমতুল্য) বরাদ্দের ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক সময়ে মুসলমানদের ওপর হামলা ও মসজিদে অগ্নিসন্ত্রাসের ঘটনায় উদ্বেগ বাড়ার পর সরকার এই পদক্ষেপ নিয়েছে।
গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার ইস্ট সাসেক্সের পিসহ্যাভেন মসজিদে অগ্নিসন্ত্রাসের ঘটনার পর স্টারমার সেখানে যায় এবং সফরকালে সে বলে, মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অতিরিক্ত অর্থ দিচ্ছে, যাতে তারা ‘শান্তি ও নিরাপত্তার মধ্যে’ জীবনযাপন করতে পারে। সে আরও বলেছে, ‘ব্রিটেন একটি গর্বিত ও সহনশীল দেশ। কোনো সম্প্রদায়ের ওপর হামলা মানে পুরো জাতি ও আমাদের মূল্যবোধের ওপর আঘাত।’
সরকার জানিয়েছে, নতুন এই তহবিল থেকে যুক্তরাজ্যের মসজিদ ও মুসলিমদের দ্বীনি কেন্দ্রগুলোতে সিসিটিভি, অ্যালার্ম সিস্টেম, নিরাপত্তা বেড়া ও প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োগে সহায়তা দেওয়া হবে।
গত ৪ অক্টোবরের সেই ঘটনায় মসজিদের মূল প্রবেশপথ ও একটি গাড়ি পুড়ে যায়, তবে কেউ আহত হয়নি। সাসেক্স পুলিশ এটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত করছে এবং গত বুধবার অগ্নিসন্ত্রাসের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই সফরে প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে ছিলো স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষমূলক অপরাধ ১৯ শতাংশ বেড়েছে। সব ধর্মীয় ঘৃণাজনিত অপরাধের মধ্যে ৪৪ শতাংশই মুসলমানদের লক্ষ্য করে হয়েছে। ব্রিটিশ মুসলিম ট্রাস্টের প্রধান নির্বাহী আকিলা আহমেদ সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ‘প্রত্যেকে যেন শান্তিতে, ভয়মুক্তভাবে জীবনযাপন করতে পারে-এটাই আমাদের প্রত্যাশা।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত দুই শতাধিক, নিখোঁজ বহু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে পাচার করছে ইসরায়েল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে নজিরবিহীন দাবানল, চলছে নির্বিচার গ্রেপ্তার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সামরিক ঘাঁটি নিয়ে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর সিরিয়ার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্রিটিশ নৌবাহিনীর জাহাজে ড্রোন ক্যামেরা থেকে তথ্য যাচ্ছিল চীনে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ চীনের, বদলাতে পারে সমীকরণ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)