সন্ত্রাসী ইসরায়েলের অবরোধ অব্যাহত, অনাহারে মৃত্যু ৫৭ ফিলিস্তিনির
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৭ মে, ২০২৫ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় খাদ্য, পানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ মানবিক সরবরাহের ওপর ইসরায়েলি অবরোধ তৃতীয় মাসেও অব্যাহত রয়েছে। এতে গাজায় অনাহারে কমপক্ষে ৫৭ জন ফিলিস্তিনি মারা গেছেন।
গত রোববার গাজার সরকারি মিডিয়া অফিসের সূত্রে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতদের বেশিভাগই শিশু, অসুস্থ ও বয়স্ক ব্যক্তি।
মিডিয়া অফিসটি যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েলি দখলদারদের অব্যাহত অবরোধের নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সীমান্ত পুনরায় খুলে দেয়ার ও সাহায্যের অনুমতি দেয়ার জন্য দখলদার ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে।
আল জাজিরা প্রতিবেদনে জানিয়েছে, গত শনিবার মিশর ও গাজা উপত্যকার সীমান্তে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ সরবরাহ বহনকারী ট্রাক জড়ো হয়েছে। রাফাহ সীমান্ত ক্রসিং থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত আরিশ শহরের বাইরেও এ লাইন বিস্তৃত।
গত ২ মার্চ থেকে গাজা সম্পূর্ণ ইসরায়েলি অবরোধের অধীনে রয়েছে।
এদিকে শনিবার সালেহ আল-সাকাফি নামে একটি শিশু গাজার পশ্চিমে অবস্থিত রান্তিসি হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতায় মারা গেছে।
জাতিসংঘের তথ্য অনুসারে, বছরের শুরু থেকে তীব্র অপুষ্টির চিকিৎসার জন্য ৯ হাজারেরও বেশি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আল জাজিরা বলেছে, ফিলিস্তিনি শিশুরা আবর্জনার মধ্যে টিনজাত খাবারের অবশিষ্টাংশ খুঁজে বের করছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর সরবরাহ বন্ধ থাকায় এবং দাতব্য রান্নাঘরগুলো বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার প্রস্তুত করতে না পারায় ফিলিস্তিনি ভূখ-টি সঙ্কটজনক পর্যায়ে পৌঁছেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)