দীর্ঘতম প্রেস কনফারেন্সের রেকর্ড গড়লেন মালদ্বীপ প্রেসিডেন্ট
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৭ মে, ২০২৫ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু একটানা প্রায় ১৫ ঘণ্টা ধরে সংবাদ সম্মেলন পরিচালনা করেছেন। এর মাধ্যমে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সংবাদ সম্মেলনের রেকর্ড গড়েছেন তিনি, যা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। গত রোববার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
গত শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলনটি শুরু করেন মুইজ্জু।
নামাযের বিরতির সময় বাদ দিয়ে মোট ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে এই সংবাদ সম্মেলন চলে। ‘বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস’ উপলক্ষে এটির আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রায় দুই ডজন সাংবাদিক অংশ নেন।
প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, রেকর্ড গড়া সংবাদ সম্মেলনটি শেষ হতে মধ্যরাত পার হয়ে যায়।
সেখানে একটানা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে থাকেন প্রেসিডেন্ট মুইজ্জু। এ সময় তিনি তথ্যনির্ভর, ভারসাম্যপূর্ণ ও পক্ষপাতহীন সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। দীর্ঘ এ সেশনে সাংবাদিকদের কাছে জনসাধারণের জমা দেওয়া প্রশ্নেরও উত্তর দেন প্রেসিডেন্ট।
তিনি আরো জানান, আরএসএফ পরিচালিত ২০২৫ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে দুই ধাপ এগিয়ে ১০৪তম অবস্থানে উঠে এসেছে মালদ্বীপ।
এর আগে, ২০১৯ সালের অক্টোবরে ইউক্রেনের ন্যাশনাল রেকর্ড এজেন্সি দাবি করে, দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি ১৪ ঘণ্টার প্রেস কনফারেন্স করেছে। যা বেলারুশের শাসক আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাত ঘণ্টার রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)