সন্ত্রাসী ইসরায়েলকে আরও ৪০ হাজার ধ্বংসাত্মক বোমা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
সন্ত্রাসী ড্রাম্প প্রশাসন ইসরায়েলের কাছে অতি-ধ্বংসাত্মক ২০০০ পাউন্ড ওজনের বোমা বিক্রির বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় একক অস্ত্র চুক্তি।
মার্কিন কর্মকর্তাদের সূত্রে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২.৮ বিলিয়ন ডলারের এই প্রস্তাবিত প্যাকেজের অধীনে দখলদার ইসরায়েলকে মোট ৪০ হাজারটি অতি-শক্তিশালী বোমা প্রদান করা হবে। যার মধ্যে রয়েছে ২০,০০০টি এমকে-৮৪ এবং ২০,০০০টি বিএলইউ-১১৭ বোমা। একই সাথে এই চুক্তির অধীনে ২০,০০০টি আই-২০০০ পেনিট্রেটর ওয়ারহেডও সরবরাহ করা হবে।
অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো, চুক্তিটির বেশিরভাগ খরচই বহন করা হবে মার্কিন করদাতাদের অর্থে পরিচালিত ‘ফরেন মিলিটারি ফাইন্যান্সিং’ প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে যুক্তরাষ্ট্র নিজেই সন্ত্রাসী ইসরায়েলকে তহবিল দেয় যাতে তারা মার্কিন কোম্পানিগুলোর কাছ থেকেই পুনরায় এই অস্ত্র ক্রয় করতে পারে। ইতোমধ্যে এই সম্ভাব্য বিক্রয় চুক্তির বিষয়ে মার্কিন কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
পশ্চিমা সামরিক অস্ত্রাগারের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রগুলোর অন্যতম হিসেবে পরিচিত এই এমকে-৮৪ বোমা। এর বিস্ফোরণের ফলে চারদিকে হাজার হাজার ফুট দূর পর্যন্ত ধাতব ও ঘন কংক্রিট ভেদকারী বৃহৎ স্পিøন্টার বা টুকরো ছড়িয়ে পড়ে এবং মাটিতে সুবিশাল গর্তের সৃষ্টি হয়। গাজা এবং লেবাননে পূর্বে এই ২০০০ পাউন্ডের ভারী বোমার নিয়মিত ব্যবহার বিপুলসংখ্যক বেসামরিক হতাহতের ঝুঁকি তৈরি করেছিলো। যা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে দুই বছর আগে বাইডেন প্রশাসন ইসরায়েলে এই জাতীয় বোমার চালান পাঠানো স্থগিত করেছিলো।
তবে চরম মুসলিমবিদ্বেষী ড্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় বসার পর সেই স্থগিতাদেশ তুলে নেয়। এই অস্ত্র চুক্তিটিকে সন্ত্রাসী ইসরায়েলের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ড্রাম্পের ধারাবাহিক সহায়তার অংশ হিসেবেই দেখা হচ্ছে। এর আগেও জরুরি ক্ষমতা প্রয়োগ করে কংগ্রেসের সাধারণ পর্যালোচনা প্রক্রিয়া এড়িয়ে গত বছর ড্রাম্প প্রশাসন ইসরায়েলের কাছে সাড়ে ৩৫ হাজারের বেশি বোমাসহ প্রায় ৩ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছিলো এবং চলতি বছরের জানুয়ারিতেও আরও ৬.৬৭ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির সবুজ সংকেত প্রদান করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যোদ্ধাদের বীরত্বপূর্ণ আরও একটি সফল অভিযানের ঘটনাচিত্র
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০ দিন ইন্টারনেট বন্ধ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)