মক্কার পাশে দাঁড়ানোর ইঙ্গিত পাকিস্তানের
, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের হুথি ও সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারী বাহিনীদের মধ্যে তীব্র লড়াই এবং সৌদি আরবের অভ্যন্তরে ইয়েমেনি হামলা অব্যাহত থাকায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পবিত্র নগরী মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টার পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে।
জিও নিউজের ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, মক্কা চুক্তি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং আমরা আমাদের দায়িত্ব পালন করবো।
খাজা আসিফ বলেন, পবিত্র স্থানগুলো রক্ষার জন্য পাকিস্তানের কোনো চুক্তির প্রয়োজন নেই। মক্কার পবিত্র স্থান রক্ষা করা চুক্তি থাকুক বা না থাকুক, পাকিস্তানের দায়িত্ব। মক্কায় হামলা হলে সেটিকে রক্ষার জন্য কোনো চুক্তির প্রয়োজন নেই।
ফলে প্রশ্ন হচ্ছে, সৌদি আরবের পক্ষে কী পাকিস্তান হুথিদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে? তুরস্কই বা কী করবে? যদি এই দুটি দেশ এই যুদ্ধে অংশ নেয়, তাহলে মধ্যপ্রাচ্যে ইরান, গাজাকে কেন্দ্র করে যে ভয়াবহ যুদ্ধ চলছে, তা আরও বিস্তৃতি লাভ করবে। বিষয়টি মোটেই ভালো খবর নয়।
(তবে পবিত্র নগরীকে লক্ষ্য করে হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে ঘোষণা করেছে হুথি মুজাহিদ বাহিনী। সৌদি আরব সম্পূর্ণ উস্কানিমূলকভাবে এই খবরটি প্রচার করছে, যাতে অন্যান্য আরব দেশগুলো হুথিদের দমন করতে মাঠে নামে।)
হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, আমাদের অভিযান তাদের (সৌদি আরবের) তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পরিচালিত হয়, যেগুলো পবিত্র স্থানগুলো থেকে অনেক দূরে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যোদ্ধাদের বীরত্বপূর্ণ আরও একটি সফল অভিযানের ঘটনাচিত্র
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০ দিন ইন্টারনেট বন্ধ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)