পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০ দিন ইন্টারনেট বন্ধ
, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ইন্টারনেট বন্ধের সময় ১০০ দিন পেরিয়েছে। গত জুনে নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে মোবাইল ডেটা ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যাপকভাবে সীমিত রয়েছে। নতুন সরকার গঠিত হওয়ার পরও সেখানে পরিস্থিতির উন্নতি হয়নি। ফলে দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাব্যবস্থায় ব্যাপক বিঘœ ঘটছে।
গত ১৫ সেপ্টেম্বর আল-জাজিরা জানায়, ইন্টারনেট বন্ধের কারণে অনলাইন ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপেও প্রবেশ করা যাচ্ছে না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ব্যবসা ও আর্থিক লেনদেন। শিক্ষার্থীরাও পড়েছেন বিপাকে। ইন্টারনেট-বিভ্রাটের কারণে শিক্ষাবর্ষ ব্যাহত হওয়ার পাশাপাশি ভর্তি পরীক্ষাও স্থগিত করেছে সরকার।
স্বাধীনভাবে ইন্টারনেট বন্ধের পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, গত ৫ জুন থেকে অঞ্চলটিতে আংশিক ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে।
জানা যায়, গত ২৭ জুলাই পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে স্থানীয় নির্বাচন হওয়ার কথা ছিলো। নির্বাচনকে সামনে রেখে জুনের শুরুতে নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হয়। পাকিস্তান ও ভারত-দুই দেশই কাশ্মীরের পুরো অঞ্চল নিজেদের বলে দাবি করে। পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর একটি আধা স্বায়ত্তশাসিত কাঠামোর অধীনে পরিচালিত হয়। সেখানে রয়েছে নিজস্ব প্রধানমন্ত্রী ও আইনসভা। আইনসভায় মোট ৪৫টি আসন। এর মধ্যে ১২টি আসন পাকিস্তানের বিভিন্ন এলাকায় বসবাসরত ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের শরণার্থীদের জন্য সংরক্ষিত। স্থানীয় পর্যায়ের আন্দোলনকারী সংগঠন ‘জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ এসব সংরক্ষিত আসন বাতিলের দাবি জানিয়ে আসছিলো।
গত ৫ জুন কর্তৃপক্ষ সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান সরকার। একই দিন ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেয়। একপর্যায়ে গত ২৭ জুলাই প্রাণঘাতী সংঘর্ষে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।
স্থানীয় বাসিন্দা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন হিসাব অনুযায়ী, সংঘর্ষে নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাত সদস্যও রয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যোদ্ধাদের বীরত্বপূর্ণ আরও একটি সফল অভিযানের ঘটনাচিত্র
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সন্ত্রাসী ইসরায়েলকে আরও ৪০ হাজার ধ্বংসাত্মক বোমা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)