সংস্কারবিহীন নির্বাচনে যাবে না এনসিপি -নাহিদ
, ০১লা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৬ আগস্ট, ২০২৫ খ্রি:, ১১ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সংস্কারবিহীন নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ| সে বলেছে, গত এক বছর ধরেই আমরা নতুন সংবিধান প্রণয়ন ও রাষ্ট্র সংস্কারের কথা বলে আসছি| এ দাবি পূরণ না হলে জনগণ জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করবে| তাই জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা আগে গণপরিষদ নির্বাচনে অংশ নিতে চাই|
গত রোববার (২৪ আগস্ট) মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আয়োজিত অনুষ্ঠানে সে এসব কথা বলে|
নাহিদ বলেছে, অভ্যুত্থানের স্মৃতি ও আকাঙ্খাকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চলছে| অভ্যুত্থানের অংশীজনদের বিরুদ্ধে বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে| নতুন বাংলাদেশ গঠন ও সংবিধান প্রণয়নে যারা বাধা হয়ে দাঁড়াবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে|
সে বলেছে, আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে কখনও পক্ষ-বিপক্ষ করিনি| শুধু বলেছি, সংস্কার এবং গণহত্যার বিচারের নিশ্চয়তা দিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয়, সেটাতেও আমাদের আপত্তি নেই|
এনসিপির আহ্বায়ক বলেছে, সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা| সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাববো| জনগণের কাছে আমরা যাতে বলতে পারি গণঅভ্যুত্থানের পর দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি|
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিল্পখাতে নিরাপত্তা জোরদারে নিজস্ব সদরদপ্তর ও জনবল বাড়ানোর দাবি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-ছয় মাসে ৪০৪ সম্ভ্রমহরণের ঘটনা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইন ও বিচার বিভাগে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সবুজ কারখানা একশ’র মধ্যে বাংলাদেশেরই ৫৩
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খুলনাঞ্চলে কাঁচা পাটের ৯শ’ কোটি টাকার বাণিজ্যের আশা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)