‘দেশের ৪৫ শতাংশ নবজাতক মাতৃদুগ্ধ পান থেকে বঞ্চিত’
নিজস্ব প্রতিবেদক:
দেশে জন্ম নেয়া ৫৫ শতাংশ নবজাতক মাতৃদুগ্ধ পান করতে পারলেও বঞ্চিত হচ্ছে ৪৫ শতাংশ নবজাতক| যার ফলে প্রতিবছর বাড়ছে শিশুমৃত্যুর হার|
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম|
মাতৃদুগ্ধ পান করতে পারা শিশুদের অধিকার| এ বিষয়ে সবাইকে সচেতনতার আহ্বান জানান তিনি| কোন চিকিৎসক যেন নবজাতকদের জন্য বাজারজাতকৃত শিশু খাদ্য বা গুড়াদুধ খাওয়াতে পরামর্শ না দেন সেদিকে সতর্ক থাকতে বলেন নুরজাহান বেগম|
পাশাপাশি দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ডে-কেয়ার চালু করার পরামর্শও দেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম|
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।